৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন : মমতা বন্দ্যোপাধ্যায়
Abhishek 21 Bengali News
facebook.com/AbhishekBanerjeeOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০২২
শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৮:০৯

আগামীকাল তৃণমূলের বৃহৎ কর্মসূচি। হাতে বাকি মাত্র কয়েক ঘন্টা। কাজেই উত্তেজনার পারদ তুঙ্গে। এর মধ্যেই গতকাল আবার সভা করবে বিজেপিও। এই নিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কটাক্ষের সুরে বললেন, "প্রচারে থাকতে গেলে তো ওই দিনটাই বাছতে হবে ওদের! আসলে ওরা মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। এদের একটাই কাজ- ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, "আমি তৃণমূলের সৈনিক। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুব সভাপতি থাকার সময়েও আমি ২১ জুলাইয়ের সমাবেশের আগে কর্মীদের কাছে গিয়েছি। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর। কাল গোয়া, মেঘালয়, ত্রিপুরা, অসম থেকে তৃণমূলের নেতারা আসবেন। তাঁদের আমরা আমন্ত্রণ জানিয়েছি।"

অন্যদিকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এদিন এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ- মা মাটি মানুষকে উৎসর্গ করা। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।"।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় সভা ডেকেছিল বিজেপি। তবে হাইকোর্টের নির্দেশ, সভা একান্ত করতেই হলে তা রাত ৮টার আগে শুরু করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "হাই কোর্ট যদি রায় দিয়ে থাকে, সভা হতে কোনও বাধা নেই। কিন্তু ওই সভা যাতে শর্ত মেনে হয়, তা সুনিশ্চিত করতে অনুরোধ করব প্রশাসনকে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote