১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

বাম-কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে ৬৫-৭০টি আসন দাবি করল আব্বাস

সেক্যুলার ফ্রন্ট আগে ৪৪ টি আসনের দাবি করেছিল, কিন্তু তাতেই সায় মেলেনি বামেদের
Biman-abbas-adhir Bengali News
বিমান বসু, আব্বাস সিদ্দিকী, অধীর চৌধুরী
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ৮:১৮

আসন্ন বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ ভাবে লড়বে বাম ও কংগ্রেস। তবে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সেক্যুলার ফ্রন্ট বাংলার বুকে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করায় ভোট ভাগাভাগি রুখতে জোটে তাদেরও সঙ্গী করতে চেয়েছে বামেরা। তবে কংগ্রেস এখনো পর্যন্ত সেক্যুলার ফ্রন্টকে জোটসঙ্গী করার ব্যপারে কিছুই মতপ্রকাশ করেনি। অন্যদিকে বামেরা স্পষ্ট জানিয়েছে কংগ্রেসের সাথে তাদের জোট সম্পর্ক কোনোভাবে যেন বিনষ্ট না হয় তাই দু-পক্ষের একসাথে বসে আলোচনা ও প্রকাশিত মতকে সমান গুরুত্ব দেওয়া হবে। তবে এখনো বাম-কংগ্রেসের মধ্যেই আসন বাটোয়ারা সম্পন্ন হয়নি, এরই মাঝে দু পক্ষেরই চাপ বাড়ালো সেক্যুলার ফ্রন্টের নতুন দাবি।

এখনও পর্যন্ত ১৯৩ টি আসনের রফা চূড়ান্ত করেছে বামফ্রন্ট ও কংগ্রেস। এর মধ্যে ১০১ টি আসনে বামেরা ও ৯২ টি আসনে কংগ্রেস প্রতিনিধিত্ব করবে বলেই জানা গেছে। এর আগে আব্বাস ৪৪ টি আসন চাইলেও সায় দেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর এবার বাড়তি সাহস দেখিয়ে সরাসরি ৬৫-৭০টি আসন দাবি করে বসলো আব্বাসরা। দু-পক্ষের সাথে বৈঠক হলেও মীমাংসা হয়নি কিছুই। তবে আব্বাসের ঘনিষ্ঠ মহলের খবর, আগামী ১৬-১৭ তারিখের মধ্যে সব মীমাংসা হয়ে যাবে এবং সব পক্ষের নেতারা একসাথেই তা ঘোষণা করবেন। তবে এই ৬৫-৭০টি আসন চাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি আব্বাস কারণ তার মতে জোটে কে কত আসন চাইছে, এগুলি প্রকাশ্যে আসা দলের নীতিবিরুদ্ধ। আগামী সপ্তাহেই সব স্পষ্ট করে জানানো হবে, মত স্যেকুলার ফ্রন্ট সুপ্রিমোর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah