৩১ অক্টোবর, ২০২৬
হাওড়া ও হুগলি

হাওড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু টোটো চালকের, প্রবল গরমের বলি?

দেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাওড়া জেলা পুলিশের তরফ থেকে
Toto auto rikshaw Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ৮:১৩

গ্রীষ্মের প্রবল দাবদাহের কারণে কি প্রাণ হারালেন এক টোটো চালক? সম্প্রতি হাওড়ার এক টোটোচালকের মৃত্যুর পরেই এই রহস্য ঘনীভূত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, প্রবল গরমের কারণে অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে বাকি ঘটনা পরিষ্কার বোঝা যাবে।

জানা যাচ্ছে ওই মৃত ব্যক্তির নাম বাসু মন্ডল এবং তার বয়স ৫৫ বছর। ওই ব্যক্তির বাড়ি হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায়। প্রতিদিনের মত আজকেও টোটো নিয়ে বেরিয়েছিলেন বাসু মন্ডল। কিন্তু, দুপুরে ব্যাঁটরা থানা এলাকার সানপুর মোড়ে রাস্তার মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তীব্র গরমের কারণে অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলে হৃদরোগ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

কবে পশ্চিমবঙ্গে বৃষ্টি আসবে সেই নিয়ে এখনো কোনো কিছুই জানাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। এদিকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি চলছে। আগামী বেশ কয়েকদিন প্রবল গরম এবং প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই অবস্থায়, গরম থেকে বাঁচার জন্য উপযুক্ত পরিমাণ জল খাওয়া এবং পর্যাপ্ত ইলেক্ট্রোলাইট গ্রহণ করা অবশ্য হয়ে উঠেছে। এছাড়াও দুপুরে না বেরোনো-সহ একাধিক পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1