১০ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

খেলতে গিয়ে বিপত্তি, বল ভেবে বোমা বিস্ফোরণে নিহত এক নাবালিকা

নন্দীগ্রামের কালীচরণপুর ১ নম্বর অঞ্চলের ঘটনা
blast bomb fire explosion Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১১:৩১

এলাকার তিন শিশু খেলার ছলে একটি পরিত্যক্ত বাড়িতে ঢোকে। তাদের মধ্যে একজন হঠাৎ-ই বল ভেবে একটি জিনিস তুলতে যায়। আচমকাই প্রচন্ড জোরে বিস্ফোরণ। চিৎকারে লোকজন ছুটে এসে দেখেন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ততক্ষণে তিন শিশুর একজন মাটিতে পড়ে যন্ত্রনায় ছটফট করছে। স্থানীয়রা তাকে তুলে নিয়ে হাসপাতালে যান, কিন্তু শেষরক্ষা করা যায়নি।

ঘটনাটি নন্দীগ্রামের (Nandigram) কালীচরণপুর ১ নম্বর অঞ্চলের। শুক্রবার সন্ধ্যা নাগাদ ওই এলাকার তিন শিশু খেলার অছিলায় ওই পরিত্যক্ত বাড়িতে যায়। বল মনে করে একটা গোলাকার বস্তু কুড়াতে যায় এক বছর দশেকের নাবালিকা। হাত দেওয়ার পরেই বিকট শব্দে বোমাটি ফেটে যায় বলে খবর। শব্দ শুনেই এলাকার লোকজন ছুটে আসেন। দেখেন ততক্ষণে সেই নাবালিকা মাটিতে লুটিয়ে পড়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা করা যায়নি বলে সূত্রের খবর। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়েছে। বাকি দুজনের আঘাত গুরুতর। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, এই পরিত্যক্ত বাড়িটি জাকির শাহ নামে এক ব্যক্তির। দীর্ঘদিন এই বাড়িতে এইভাবে পড়ে আছে। এলাকার মানুষ সাধারণত খুব একটা এই বাড়িতে যান না। কিন্তু এদিন এই তিন শিশু খেলার ছলে ওই বাড়িতে চলে যায়। আর এই বিপত্তি ঘটে বলে সূত্রের খবর। কিন্তু কে বা কারা এই পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কী উদ্দেশ্য নিয়ে এই বোমা মজুত করা হয়েছিল নাকি দীর্ঘদিন ধরে বোমা ছিল সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah