১১ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর

গ্রামের মোড়লদের নির্দেশ অনুযায়ী, দু’জনকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়
Kolkata police constables Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জুলাই ২০২২
শেষ আপডেট: ২ জুলাই ২০২২ ১৩:৩২

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, যুবক-যুবতীকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগে উত্তাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মনোহরপুর। লাঠি, ঝাঁটা, জুতো বাদ যায়নি কিছুই। ভিডিও তুলে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট। নিমেষে ভাইরাল সেই ভিডিও। পশ্চিম মেদিনীপুরের নীতি পুলিশের আচরণে স্তম্ভিত প্রায় সকলেই।

জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল কুলদহ গ্রামের গৃহবধূর। বাড়িতে আসা যাওয়া লেগেই থাকত। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে গৃহবধূর বাড়িতে যান যুবক। অভিযোগ, দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই তাঁদের ঘিরে ধরে এলাকাবাসী। বসে সালিশি সভা। সংবাদমাধ্যম সূত্রের খবর, এরপর নাকি গ্রামের মোড়লদের নির্দেশ অনুযায়ী, দু’জনকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়। চলে লাঠি, ঝাঁটা, জুতো দিয়ে অকথ্য অত্যাচার।

এই ঘটনার আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। নিমেষেই তা ভাইরাল হয়। তা নজরে আসে পুলিশেরও। এরপর তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন দু’জনে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও গ্রামের মাতব্বরদের নীতিপুলিশিকে মোটেও ভাল চোখে দেখছেন না অনেকেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah