১১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

ক্রেতা সেজে পাচারকারীদের ধরল বন দপ্তর

সুন্দরবনে উদ্ধার তক্ষক ও হরিণের চামড়া
deer forest animal sundarban Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৬:৫৬

বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তর ও পুলিশ সদা সতর্ক থাকলেও মাঝে মাঝেই পাচার চক্রকে সক্রিয় হয়ে উঠতে দেখা যায়৷ বৃহষ্পতিবার রাতে সুন্দরবনে এমনই একটি পাচার চক্র ধরা পড়ল বন দপ্তরের উদ্যোগে৷

দিন পনেরো আগে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে লুপ্তপ্রায় প্রাণী পাচারের খবর আসে দপ্তরে৷ মৃত পশুর চামড়া পাচারের খবরও পাওয়া যায়৷ পাচার চক্রটিকে হাতেনাতে ধরতে দক্ষিণ ২৪ পরগণার সহকারী বনাধিকারিক অনুরাগ চৌধুরী তাঁর কর্মচারীদের নিয়ে ক্রেতা সাজেন৷ কুলতলির কাঁটামারি থেকে বৃহষ্পতিবার রাতে তাঁরা উদ্ধার করেন ৯টি তক্ষক৷ গ্রেপ্তার হয় এলাকারই বাসিন্দা ৪ পাচারকারী৷ ওইদিন রাতেই আবার অভিযান চালায় বন দপ্তর৷ এবার নামখানার সীমাবাঁধ থেকে গ্রেপ্তার হয় এক পাচারকারী৷ উদ্ধার হয় তার সঙ্গে থাকা চারটি হরিণের চামড়া৷

বন দপ্তর এবার কোনও মতেই নাগাল পাচ্ছিল না এই পাচারকারীদের৷ শেষে নানা সূত্র ধরে পাচারকারীদের সামনে ১০ লাখ টাকায় ৯টি তক্ষক কেনার টোপ ফেলেন সহকারী বনাধিকারিক৷ সেই ফাঁদে পা দিয়েই ধরা পড়ল ওই চারজন৷ অন্যদিকে হাতেনাতে ধরা পড়ে নামখানার চামড়া পাচারকারী৷ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা জারি হয়েছে৷

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah