১১ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

করোনা টিকা নিয়ে আইসিইউতে দুর্গাপুরের ৩ স্বাস্থ্যকর্মী, বন্ধ করা হল টিকাকরণ

টিকা নেওয়ার পরই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ও শরীরে এলার্জি দেখা যায়
covid 19 vaccination Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৯:৪১

সম্প্রতি গোটা রাজ্যে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোভিড টিকা নিয়ে আজ দুর্গাপুরের ৩ স্বাস্থ্যকর্মী আইসিইউতে ভর্তি হয়েছে। গোটা দেশের মতো দুর্গাপুর নগর নিগম এলাকায় সৃজনী প্রেক্ষাগৃহে কোভিড টিকাকরণ চলছে। কিন্তু জানা গিয়েছে আজ দুপুরে টিকা নেওয়ার পরেই ২ স্বাস্থ্যকর্মী দীপা গড়াই ও পূর্ণিমা হাজরা অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও আরও আরেকজনের অসুস্থতার খবর সামনে আসে। টিকা নেওয়ার পরই তাদের প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ও শরীরে এলার্জি বের হয়। তাদের বর্তমানে মহকুমা হাসপাতালের আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে।

৩ জন অসুস্থ হওয়ার পর আপাতত টিকাকরনের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের মেয়র তথা পারিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারি টিকাকরণ এর কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কেন্দ্র সরকার টিকাকরণ এর ফলে অসুস্থ হওয়ার খবর পেয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছে। এই নিয়ে গোটা রাজ্যে ১০ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এছাড়াও এখন অব্দি ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অবশ্য কেন্দ্রীয় মন্ত্রক দাবি করেছে, করোনা টিকাকরনের সাথে মৃত্যুর কোন যোগাযোগ নেই। অন্য কারণে মৃত্যু হয়েছে ওই ৪ জনের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love