শুক্রবার নবি দিবসের শোভাযাত্রা বেরিয়েছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোড় এলাকায়। শোভাযাত্রার একটি গাড়িতে রাস্তায় নীচু হয়ে খুলতে থাকা বিদ্যুতের তার ঠেকে যায়। সাথে সাথেই আগুন লেগে যায় গাড়িতে। গাড়িতে থাকা প্রায় প্রত্যেকেই অগ্নিদগ্ধ হন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অঞ্জলি খাতুন(১০) এবং মহম্মদ রাজাব(১২) নামে দুই শিশুর। আহত হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক আবদুল করিম চৌধুরী এবং রাজ্যের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি।
উত্তর দিনাজপুরে নবি দিবসের শোভাযাত্রায় নেমে এলো শোকের ছায়া
মৃত্যু হলো দুই শিশুর, আশঙ্কাজনক অবস্থা ৫ জনের
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ৫:৪১
আরও খবর
বিজ্ঞাপন দিন
শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও
সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী
পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা
আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?
সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?
এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে
বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান
এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?
বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়
হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়
বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস