২৭ সেপ্টেম্বর, ২০২৬
দেশ

অনুমতি ব্যতীত বই প্রকাশে নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত আমলাদের

দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় এমন সিদ্ধান্ত, সূত্রের খবর
Student studing table note books coffee Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জুন ২০২১
শেষ আপডেট: ২ জুন ২০২১ ১৩:২০

ভারতের গোয়েন্দা (Intelligence bureau) অথবা প্রতিরক্ষা সংস্থা (Security) থেকে অবসরপ্রাপ্ত কোন কর্মী বা আধিকারিক সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া নিজের কর্ম জীবনের কোন বই প্রকাশ করতে পারবেন না। 'মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভানসেস অ্যান্ড পেনশনস'-এর তরফে সোমবার এক নির্দেশিকা জারি করে একথা বলে হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই সংস্থা গুলির সঙ্গে যুক্ত কোন অবসরপ্রাপ্ত কর্মী কিংবা আধিকারিক তাঁর কর্ম জীবনে প্রাপ্ত কোন নথি কিংবা জরুরি ডকুমেন্ট সর্বসমক্ষে আনতে পারবেন না। পাশাপাশি তাঁর কর্ম জীবনে ঘটা কোন গুরুত্বপূর্ণ ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা বই কিংবা লেখা সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবেন না। এতে দেশের সামগ্রিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এই বোর্ড। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এর অন্যথায় কাজ করেন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক একাংশের মতে, এমন জরুরি নথির উপর ভিত্তি করে কোন বই প্রকাশ পেলে দেশের গোপন তথ্য চলে যেতে পারে অন্য দেশ গুলির হাতে। বিশেষত চিন কিংবা পাকিস্তানের হাতে চলে যেতে পারে এই গোপন তথ্য। যা দেশের সামগ্রিক স্থিতিশীলতা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ। বিশেষ করে সেনাবাহিনী, ডিআরডিও, ইন্টেলিজেন্স ব্যুরো, মিলিটারি ইন্টেলিজেন্স, সিবিআই প্রভৃতি জায়গায় কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত কর্মী আধিকারিকদের কাছে এমন বহু জরুরি তথ্য, গোপন নথি থাকে। সেগুলো বাইরে এলে দেশের সার্বিক সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বোর্ড। তাই দেশের সার্বিক সুরক্ষার স্বার্থে এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যা না মানলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেছে এই বোর্ড।

বছর কয়েক আগে 'নো ইজি ডে' নামের একটি বই প্রকাশ পাওয়ার পর বিশ্ব জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। বইটির লেখক মার্কিন নেভি সিল ম্যাথিউ স্কট বিসোনেট। যেখানে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন হত্যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এমন অবস্থায় ভারতের কোন সিক্রেট সার্ভিস অভিযান কিংবা গোপন নথি ভিত্তিক তথ্য নির্ভর লেখা প্রকাশ্যে এলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। তাই এমন উদ্যোগ বলে সূত্র মারফত জানা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl
৫ সেপ্টেম্বর

গলায় লাল মালা! বিয়েতে উপহার নয়, বরং সেই অর্থ যাক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

Arya Rajendran and KM Sachin Dev 2
৪ সেপ্টেম্বর

২০২৬ সালে গঙ্গার জলবন্টন চুক্তি শেষ হ‌ওয়ার কথা

Modi hasina picture
৪ সেপ্টেম্বর

৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারতজুড়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করবে কংগ্রেস

Rahul Gandhi new