২৮ সেপ্টেম্বর, ২০২৬
দেশ

বিরোধী নেতার বিদায়ী অনুষ্ঠানে রাজ্যসভায় কেঁদে ভাসালেন প্রধানমন্ত্রী

সাংসদরা পরিবারের সদস্যদের মতো, তাঁদের এই ভবন ছেড়ে চলে যাওয়া মনে কষ্ট দেয় : প্রধানমন্ত্রী
narendra modi on rajyasabha Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৩

আবেগের জেরে চোখে জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন রাজনৈতিক রং সরিয়ে এক অন্যরকম মূহুর্তের সাক্ষী থাকল রাজ্যসভা। এদিন, রাজ্যসভায় গুলাম নবি আজাদ-সহ অন্যান্য বিদায়ী সাংসদদের জন্য বক্তৃতা দিতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে গলা ভারী হয়ে এল তাঁর। বারবার থেমে যেতে হল তাঁকে। তবু আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। শেষ অব্দি কেঁদে ফেললেন তিনি। রাজ্যসভায় এদিন স্পষ্ট ফুটে উঠল প্রধানমন্ত্রীর বারংবার চোখ মোছার ছবি।

এদিন রাজ্যসভার বিদায়ী সদস্যদের জন্য মঙ্গলবার অধিবেশনের শুরুতেই বক্তব্য পেশ করেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। তারপর বক্তৃতা শুরু করেন মোদী। বলেন, তিনি বহু বছর ধরে গুলাম নবি আজাদকে চেনেন। তাঁরা দুজনে মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার আলোচনা করতেন। সেই সময় তাঁদের মধ্যে যোগাযোগ ছিল বলেও জানিয়েছেন তিনি। গুররাতের পর্যটকদের ওপর জঙ্গিহানার স্মৃতিও উল্লেখ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সেই সময় আজাদের তৎপরতায় গুজরাতের নাগরিকরা উদ্ধার হয়েছিল। আজাদের বিদায়কালীন সময়কে তিনি একটি আবেগময় মুহূর্ত বলেও চিহ্নিত করেন। সেই সময় প্রধানমন্ত্রীর চোখেও জল এসেছিল। তিনি কংগ্রেস সাংসদকে সত্যিকারের বন্ধু হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, ‘‘সাংসদরা পরিবারের সদস্যদের মতো। তাঁদের এই ভবন ছেড়ে চলে যাওয়া মনে কষ্ট দেয়। তবে গুলাম নবি আজাদের মতো মানুষেরা সবসময় দেশের স্বার্থে তাঁদের অভিজ্ঞতা থেকে নানা পরামর্শ দেবেন, এই আশা রাখি।’’

তবে প্রধানমন্ত্রীর রাজ্যসভায় চোখ ভেজানো এইবার প্রথম নয়, বরং এর আগেও যেদিন প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রথমবার এসেছিলেন মোদী, সেদিনও তাঁর চোখে জল দেখা গিয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১২ জুন

তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, দেশ জুড়ে শোকের ছায়া

Ahmedabad-London Flight Crash
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc