করোনা টিকাকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, যেহেতু দ্বিতীয় পর্যায়ে ৫০ বা তার ঊর্ধ্ব মানুষদের টিকা দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে সেই আওতায় টিকা নেবেন মোদী। শুধু ৫০ ঊর্ধ্ব নয়, তার কমবয়সী যাদের কো মর্বিডিটি আছে তারাও টিকা পাবেন এই ফেজে। এর আগেই প্রধানমন্ত্রী দফতরের এক আধিকারিক বলেছিলেন, “টিকা নেওয়ার ক্ষেত্রে কেউ যেন রাজনৈতিক প্রতিপত্তির সুযোগ না নেয় সেই সেদিকে নজর দিতে হবে। যাদের যখন সুযোগ আসবে তখনই তারা টিকা নিক।” প্রধানমন্ত্রী যে সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছেন সেটাই সবাইকে উৎসাহিত করছে। তবে শুধু প্রধানমন্ত্রী নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই পর্যায়ে টিকা পাবেন বলে সূত্রের খবর।
গত ১৬ ডিসেম্বর দেশজুড়ে প্রথম পর্যায়ের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি বলেন, ‘দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়া দেশবাসীর মনে আশার আলো সঞ্চার করছে।”