খুনেও অভিনবত্ব। নানান ফন্দিতে খুনের ছক। দেশ যখন অতিমারী করোনার উপদ্রবে উদ্বেগের স্বীকার, সে সময় এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে অপরাধী নিজের অপরাধের ছকে আনলেন অভিনবত্ব।
দ্য সান-এর রিপোর্ট অনুযায়ী, এক গাড়ি ব্যবসায়ীর অভিযোগ- তাঁরই এক অধস্তন কর্মী কোভিড রোগীর লালারস দিয়ে তাঁকে খুন করার চেষ্টা করে। মানে? ব্যপারটা ঠিক পরিস্কার হল না? ঠিক কী ঘটেছে? ঘটনাটি দক্ষিণ-পূর্ব তুরস্কের। ওই এলাকার এক বাসিন্দা পেশায় গাড়ি ব্যবসায়ী। নাম ইব্রাহিম উনভের্দি। তিনি তাঁর কর্মীকে বলেন, 'একটি গাড়ি বিক্রির ২২ লক্ষ টাকা অফিসে পৌঁছে দিতে! কিন্তু সেই কর্মী টাকা নিয়ে চম্পট দেয়। বারে বারে ফোন করেও তার সাড়া মেলেনা। পরের দিন অভিযুক্তকে ফোনে পাওয়া গেলে সে স্পষ্ট জানায়, দেনার দায়ে ডুবে ছিল সে কাজেই ওই টাকাগুলো দিয়ে সে ধার শোধ করেছে। এরপরেই ২২ লক্ষ টাকা চুরি করে ধরা পড়ে সিমেন নামে ওই কর্মী। তারপর থেকেই করছিলেন সিমেন।'
ইব্রাহিমের আরও অভিযোগ, তাঁকে খুন করতে সিমেন পাঁচ হাজার টাকা দিয়ে করোনা রোগীর লালারস জোগাড় করেছিলেন। এরপরে তাঁর পানীয়তে মিশিয়ে দেয় সেই লালারস। এই পরিকল্পনা আগেভাগেই জেনে ফেলেছিলেন ইব্রাহিম। তাই শেষমেষ রক্ষা পেয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সিমেন আবারও হুমকি দিয়েছে ইব্রাহিমকে খুন করার। এরপরেই ভয় পেয়ে পুলিশের দারস্থ হয়েছেন ইব্রাহিম।