২৫ অক্টোবর, ২০২৬
কলকাতা

Weather Update: কলকাতায় বৃষ্টি শুরু, এক ধাক্কায় বাড়ল ৪ ডিগ্রি তাপমাত্রা

উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
yash tree field cyclone lightning rain Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ৯:০৯

পূর্বাভাস ছিলই, শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। ইতিমধ্যেই শহর কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। ঘন কালো আকাশে সূর্যের দেখা মেলেনি। কলকাতার (Kolkata) পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রার ওঠানামা অব্যাহত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নদিয়া, মুর্শিদাবাদে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস।

শীতের খামখেয়ালি তো আছেই, সঙ্গে বৃষ্টির ভ্রুকুটিতে বাড়তি চিন্তা থাকবে উপকূল এলাকার মানুষদের। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতায় আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। হঠাৎ-ই শীত উধাও হয়ে তাপমাত্রার আংশিক বদল ঘটতে পারে। এমনিতেই সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার সঙ্গে অকাল বৃষ্টি ভোগাবে সাধারণ মানুষকে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ থেকে ২৪ জানুয়ারি অর্থাৎ আজ শনিবার থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ২৩ ও ২৪ জানুয়ারি অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই চাষীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ ফের চড়ছিল। বাড়তে পারে এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata