১ নভেম্বর, ২০২৬
রাজ্য

মাঙ্কি পক্সকে জরুরি স্বাস্থ্য অবস্থা বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

একমাস যাবৎ মূল্যায়নের শেষে দেখা গিয়েছে ৭৫ টি দেশে ১৬ হাজারের‌ও বেশী মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে
Monkey pox Bengali News
মাঙ্কি পক্স https://pixabay.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ২১:৩৪

মাঙ্কিপক্সকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) । ২৩ জুলাই, শনিবার এপ্রসঙ্গে জানাতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেন, "বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব আন্তর্জাতিক জনস্বাস্থ্যের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"

টেড্রোস উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে একটি কমিটি নিযুক্ত করা হয়েছিল যেখানে মাঙ্কিপক্সের প্রভাব পর্যবেক্ষন করা হবে। একমাস যাবৎ মূল্যায়নের শেষে দেখা গিয়েছে ৭৫ টি দেশে ১৬ হাজারের‌ও বেশী মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে। ইতিমধ্যেই ৫ জন মারাও গিয়েছেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন শুক্রবার জানিয়েছিল, ক্যালিফর্নিয়া এবং ওয়াশিংটন ডিসি থেকে যথাক্রমে একজন করে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কীভাবে শিশুদের দেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ল সেই নিয়ে অনুসন্ধান শুরু করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে হু-র এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার হু এর প্রধান বলেন, "রোগের এই প্রাদুর্ভাব যা সংক্রমণের নতুন মোডের মাধ্যমে দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।" প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতেও থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। তিনজন কেরালার বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। ফলতঃ ফের একবার অতিমারীর কবলে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah