৫ নভেম্বর, ২০২৬
রাজ্য

বেসরকারি বাসে বেপরোয়া ভাড়া! রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

যাত্রীরা অভিযোগ করবে কোথায়? অভিযোগ নেবেই বা কে? দায়ের মামলা
Private bus kolkata Bengali News
instagram.com/kolbusopedia
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২২
শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৮:১৯

বেসরকারি বাসে বেপরোয়া ভাড়া। বাসে পা দিলেই নেওয়া হচ্ছে ১০ টাকা ভাড়া। মানা হচ্ছে না কোনও নির্দিষ্ট নিয়ম। যাত্রীরা অভিযোগ করবে কোথায়? অভিযোগ নেবেই বা কে? এমন বহু প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। এনিয়ে রাজ্যের কী গাইডলাইন রয়েছে, তা জানতে চেয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ৮ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

যদিও পরিবহণ দফতর সূত্রে খবর, "ভাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নেই, এটা ঠিক নয়। এলাকা ভিত্তিক ভাড়ার তারতম্য রয়েছে। কোথাও কোনও অনিয়ম হয়ে থাকলে, তা খতিয়ে দেখা হবে।"

বলাবাহুল্য, কোভিডের পর থেকে রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও নির্দিষ্ট ভাড়া নেই। যে কোনও রুটের বাসই ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। ফলে চাপ বেড়েছে নিত্যযাত্রীদের উপর। এ নিয়ে একাধিক অভিযোগ আসতে পরিবহণ দপ্তর এ বিষয়ে বেসরকারি বাস সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসে সমাধানের পথে হেঁটেছে। বেঁধে দেওয়া হয়েছিল ভাড়াও। তারপরেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে অনেকক্ষেত্রেই।

আইনজীবী প্রত্যুষ পাটোয়ারির বক্তব্য, "এখানে সরকারের নীরব ভূমিকা উঠে আসছে। কারণ, সাধারণ মানুষ ভাড়া কমানোর পক্ষে। আর বাস মালিকরা ভাড়া বাড়ানোর পক্ষে। এই অবস্থায় পরিবহণ দফতরের অবস্থান স্পষ্ট নয়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote