৩ নভেম্বর, ২০২৬
উত্তরবঙ্গ

রাতে রেললাইনে কাজের সময় প্রবল বৃষ্টিতে ধ্বস, মৃত ২ শ্রমিক

দার্জিলিঙের সেবক-রংপো রুটে কাজ চলাকালীন এ ঘটনা, আহত অন্তত ৫
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০২১
শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১০:০২

রেলের নির্মাণ কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটল সেবক-সিকিম রেল টানেলে (Rail tunnel)। দার্জিলিঙের (Darjeeling) সেবক-রংপো রুটের ভালুখোলার কাছে রেললাইনে কাজ চলাকালীন টানেলে ধ্বস (Landslide) নামে। ঘটনায় মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত ৫ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিছুজন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর, দার্জিলিঙের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। দিনে রাতে কাজ চলছিল বলে খবর। বৃহস্পতিবার রাতে রংপোর ভালুখোলার কাছে ৭ জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই টানেলে ধ্বস নামে। ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষণ। জারি হয়েছে সতর্কতা। মুখ্যমন্ত্রী অতি বৃষ্টির জন্য তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এমন অবস্থায় এত বিপজ্জনক পরিস্থিতিতে রাতে কাজ করা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ। তবে স্থানীয়দের দাবি, সাম্প্রতিক কালে টানেল ধ্বসের ঘটনা ঘটেনি। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah