৩ নভেম্বর, ২০২৬
রাজ্য

রাজ্যে গড়ে উঠবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, ইস্টবেঙ্গলের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকলের সঙ্গে আলোচনার পরেই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী
Mamata smile Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৯:০৮

বরাবরই ক্রীড়া এবং সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রী (CM, Mamata Banerjee)। খেলাধূলা থেকে ছবি আঁকা কিংবা কবিতা লেখা, সবেতেই পারদর্শী তিনি। তাই খেলাধূলার প্রসারে এবার নয়া ভাবনা রাজ্য সরকারের। আজ ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালা উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ইচ্ছে প্রকাশ করে এদিন মঞ্চে বসেই ইমামি, গোয়েঙ্কার মতো ইনভেস্টরদের সঙ্গে কথা বলেন তিনি। ফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কথা হয় তাঁর। সকলের সঙ্গে আলোচনার পরেই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

"যাঁরা খেলাধূলা ভালবাসেন, খেলাধূলা নিয়ে এগোতে চান তাঁদের কথা মাথায় রেখে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির ভাবনা রাজ্য সরকারের", মঞ্চে বসে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ক্রীড়াপ্রেমীরা।

এছাড়াও মঞ্চে বসে স্মৃতিচারণ করে তিনি বলেন, "খেলা হবে কথাটি মনে রাখার জন্য আমি রোজ বাড়িতে ১০০ বার ফুটবল নাচাই। আমি খেলতে ভালবাসি। সিপিএমের আমলে অনেক মার খেয়েছি। দুটো হাত, পায়ে অপারেশন হয়েছে। কোমরে চোট রয়েছে। তা সত্ত্বেও খেলা ভালবাসি। খেলিও। ব্যাডমিন্টন খেলি। ছোটবেলায় গুলি, লাট্টু, কবাডি খেলেছি। আদিগঙ্গায় সাঁতার কেটেছি। ঘরে বাসন মাজা, কাপড় কাচা সব করেছি। বাঁশি, তবলা, পিয়ানোও আমি খুব ভালোবাসি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote