৩১ অক্টোবর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

ছেলের‌ আত্মহত্যার ২৪ ঘন্টার মধ্যেই গলায় দড়ি দিলেন মা, শোকের ছায়া এলাকাজুড়ে

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ ব্লকের ঘোলপুকুর গ্রামে
Suicide Bengali News
~pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুলাই ২০২২
শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৮:৫৮

পুত্রশোকে এবার আত্মঘাতী মা। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন ৫৫ বছর‌ বয়সী বৃদ্ধা। তার ছেলে ২১ বছর বয়সী কৃষ্ণেন্দু জানাও এক‌ই পন্থা অবলম্বন করেই মারা গিয়েছিলেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ ব্লকের ঘোলপুকুর গ্রামে।

জানা গিয়েছে, যুবকের নাম কৃষ্ণেন্দু ও মায়ের নাম সাবিত্রীদেবী। রবিবার বিকেলে বাড়ির শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় কৃষ্ণেন্দুর ঝুলন্ত দেহ। কলকাতায় সব্জি বিক্রি করত সে। সিলিংফ্যানে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। পুলিশ দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য চলে যায়।

খবর পেয়ে কৃষ্ণেন্দুর মামারবাড়ির লোকজন ছুটে আসে। সারারাত তারাই আগলে রেখেছিলেন সদ্য সন্তানহারা মাকে। সকালবেলায় তারা চলে যাওয়ার পর বেলা ১০ টা নাগাদ নিজের ঘরে ফ্যানের সাথে কাপড় বেঁধে ঝুলে পড়েন মহিলা। প্রতিবেশীরা দেখতে পেয়ে ছুটে আসে। তবে ততক্ষণে প্রাণ চলে গিয়েছে।এই প্রসঙ্গে মৃতা সাবিত্রীদেবীর ভাসুর বলেন, "রবিবার ভাইপো কৃষ্ণেন্দু জানা আত্মঘাতী হয়েছে। পুত্রশোক সামলাতে না পেরেই নিজেও আত্মবলি দিলেন মা। এমনিতেই বৌমা মানসিক ভারসাম্যহীন ছিলেন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah