৩০ অক্টোবর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

দিদির উপর যৌন নির্যাতন, ছোট বোনের সাক্ষ্যে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি পেল অপরাধী

শাস্তির সঙ্গে মেটাতে হবে জরিমানার টাকা
Arrest Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১১:৪০

ঘটনাটি বছর ছয়েক আগের। ২০১৬ সালের দুর্গাপুজোর সময় দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানা এলাকার ঘটনা। এগারো বছরের নাবালিকা দিদির উপর যৌন নির্যাতনের দৃশ্য দেখে ফেলেছিল বছর সাতেকের ছোট্ট বোন। প্রায় ৬ বছর ধরে চলা সেই মামলার রায় ঘোষণায় ছোট বোনের সাক্ষ্য মান্যতা দিল আদালত। অপরাধীকে দেওয়া হল ১৪ বছরের সশ্রম কারাদণ্ড।

বারুইপুর থানা এলাকার এক ব্যক্তি দিলীপ ভান্ডারী এমন ঘৃণ্য কাজ করেছিলেন। পকসো আইন মামলাটি দীর্ঘ ছ'বছর ধরে আদালতে চলেছে। সেই মামলার রায়ে বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা। সেই জরিমানার টাকা নির্যাতিতার হাতে তুলে দিতে হবে। পাশাপাশি অপরাধের জরিমানা বাবদ নির্যাতিতাকে দিতে হবে ৩ লক্ষ টাকা। গোটা বিষয়টি দক্ষিণ ২৪ পরগণা আইনি সহায়তা কেন্দ্রের মধ্যস্থতায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশের পর দিলীপ ভান্ডারী উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন। আদালতে নির্যাতিতা নাবালিকা গোপন জবানবন্দী দিয়েছিলেন। তাঁর ছোট বোনের বয়ান মান্যতা পেয়েছে। পাশাপাশি ১০ জন স্থানীয় প্রতিবেশী সাক্ষী দেওয়ার পর আদালত অভিযুক্তের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে বলে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1