৩১ অক্টোবর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

খেলাচ্ছলে মারপিট করতে গিয়ে কানের নিচে ঘুষি সহপাঠীকে, তৎক্ষণাৎ মৃত্যু একাদশ শ্রেণীর ছাত্রের

ডায়মন্ড হারবারের ধনবেরিয়া উচ্চ বিদ্যালয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ৪ জুলাই ২০২২ ১৬:৩৮

স্কুলে দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবারের ধনবেরিয়া উচ্চ বিদ্যালয়ে। আজ অর্থাৎ সোমবার ওই স্কুলের মধ্যে দুই সহপাঠীর মধ্যে মারামারি হয়। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ষোলোর একাদশ শ্রেণির ছাত্র মলয়। বর্তমানে মারপিটে জড়িত অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবার ১০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা মলয়। সে গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল। মোটামুটি সুস্থ হওয়ার পর আজ অর্থাৎ সোমবার স্কুলে যায় সে। স্কুলের দ্বিতীয় পিরিয়ডের পর মলয় এবং তার বন্ধুরা খেলার ছলে মারপিট করতে শুরু করে। সেই সময় অসাবধানবশত তার এক সহপাঠীর ঘুষি মলয়ের কানের নিচে লাগে। আর তাতেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মলয়। এরপর তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় রীতিমত বাকরুদ্ধ ও শোকস্তব্ধ মলয়ের পরিবার। উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ মলয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত সহপাঠীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে স্কুল চলাকালীন সময় মারপিট কেন হবে, এই বিষয় নিয়ে পুলিশের কাছে স্কুলের গাফিলতির অভিযোগ করেছেন মৃতের বাবা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah