৩১ অক্টোবর, ২০২৬
নদিয়া ও মুর্শিদাবাদ

বিবাহ-বহির্ভূত সম্পর্কে 'না', 'শিক্ষা' দিতেই প্রকাশ্য দিবালোকে মহিলাকে গুলি করে খুন প্রেমিকের

ধৃত নবকুমার মন্ডল পুলিশের জেরায় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করেছে
murder gun pistol Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ৮:০৪

নবদ্বীপে মহিলা খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, নবদ্বীপ পৌরসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু বৈরাগ্য (৪৫) বুধবার সকালে প্রাতর্ভ্রমণ করতে বেরিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকেই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। পুলিশের জেরায় জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নবকুমার এবং ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে উত্ত্যক্ত করত। কিন্তু ওই মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্কে রাজি না হওয়ার কারণে চরম পদক্ষেপ নেয় ওই ব্যক্তি।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা এলাকার বেশ কয়েকটি বাড়িতে পরিচারিকার এবং রাঁধুনির কাজ করতেন। এই ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবকুমার মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, রানুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিয়েছিল নবকুমার। কিন্তু রানু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে কার্যত 'শিক্ষা' দিতেই গুলি করে হত্যা করে নবকুমার।

পুলিশ সূত্রের খবর, জেরায় নবকুমার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করেছে। স্থানীয় সূত্রে খবর, নবকুমার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং সে নিজেও কিন্তু বিবাহিত। তাই প্রথমদিকে খুনের কারণ নিয়ে ধোঁয়াশা দেখা গেলেও, পরিবারের লোকজনদের বয়ান এবং স্থানীয় বাসিন্দাদের বয়ান মিলিয়ে ধৃতকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের দায়ের করে মামলা রুজু করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1