২ নভেম্বর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সারলেন মুসলিম প্রতিবেশীরা

সম্প্রীতির চমৎকার নজির জামুড়িয়ায়
last rite hindu Bengali News
প্রতীকী ছবি
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৬:১৩

ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে ধর্মের নামে উস্কানি দিয়ে মানুষে মানুষে জঘন্য বিভেদ বাধিয়ে তোলেন ক্ষমতালোভী রাজনৈতিক নেতারা৷ অথচ ধর্ম যে নিতান্তই মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, একের প্রতি অন্যের আবেগ অনুভূতি, ভালবাসা, সহমর্মিতা যে ধর্মীয় পরিচয়ের চেয়ে অনেক বড় আবার তা প্রমাণ করলেন পশ্চিম বর্ধমানের ‘দেশের মহান’ গ্রামের মানুষ৷ ৭০ বছরের এক হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করে সম্প্রীতির চমৎকার নজির গড়লেন ওই গ্রামের মুসলমান বাসিন্দারা৷

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় অজয় নদের ধারে ছোট্ট গ্রাম ‘দেশের মহান’৷ গ্রামে ২৩০টির মধ্যে ২২৯টি পরিবারই মুসলিম ধর্মাবলম্বী৷ বৃদ্ধ রামধনী রজকের পরিবারই একমাত্র হিন্দু পরিবার৷ স্ত্রী ও মানসিক রোগী এক ছেলেকে নিয়ে তাঁর সংসার৷ বড় ছেলে কলকাতায় কাজ করেন৷ ধোপার কাজ করে সংসার চালাতেন রামধনী৷ শনিবার গাছ থেকে পড়ে মাথায় চোট পান তিনি৷ খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা৷ আহত রামধনীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান৷

বিজ্ঞাপন

প্রতিবেশী শেখ ফিরদৌস জানান, ‘‘আমরা রানিগঞ্জ আর দুর্গাপুরের পাঁচটা হাসপাতালে ঘুরেছি, কিন্তু কোথাও ভরতি করতে পারিনি৷ কোথাও আইসিসিইউ নেই, কেউ আবার কোভিড টেস্ট করানো হয়নি বলে ভরতি নিল না৷’’ শেষ পর্যন্ত মারা যান রামধনী৷ মৃতদেহ নিয়ে গ্রামে ফেরেন ফিরদৌসরা৷ ইতিমধ্যে রামধনীর ছেলে রামবিলাস ফিরেছেন কলকাতা থেকে৷ রবিবার মুসলিম প্রতিবেশীরা কাঁধে কাঁধ মিলিয়ে রামধনীর শেষকৃত্য সম্পন্ন করেন৷

প্রতিবেশীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন রামবিলাস৷ বলেছেন, বাবার চিকিৎসা থেকে শেষকৃত্য– এঁরা পাশে না থাকলে কিছুই হতো না৷ ফিরদৌস বলেছেন, ‘‘রামধনী তো আমাদের নিজেদেরই লোক ছিলেন ওঁদের আমরা আলাদা বলে ভাবিনি কোনওদিন৷ ফলে বিরাট কিছু করেছি বলে মনে করি না৷’’

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah