৩১ অক্টোবর, ২০২৬
হাওড়া ও হুগলি

জীবনতলা থেকে গ্রেপ্তার হুগলির কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ত্রিকোণ প্রেমের জেরে চুঁচুড়ার নৃশংস খুনে অভিযুক্ত অপরাধী
murder crime Bengali News
প্রতীকী ছবি @pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০
শেষ আপডেট: ৩ নভেম্বর ২০২০ ২১:২৫

জীবনতলা অঞ্চলের কুড়িয়াডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার পুলিশের হাতে রুদ্ধশ্বাস বন্দুকবাজির পর ধরা পড়ে হুগলীর কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল কুড়িয়াডাঙ্গা গ্রামে কয়েকদিন ধরেই গা ঢাকা দিয়ে ছিল বিশাল ও তাঁর দুই শাগরেদ। এ দিন কুড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা বিশাল ও তাঁর সহযোগী দুষ্কৃতীদের ঘিরে ফেললে তাঁদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে বিশাল। এরপর পুলিশ এসে অবশেষে তাঁদের পাকড়াও করে। উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র।

কিছুদিন আগে, ১৮ অক্টোবর, হুগলির চুঁচুড়ায় বিষ্ণু মাল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃসংশভাবে খুন করে বিশাল। পুলিশি তদন্তে উঠে এসেছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। এলাকার এক কিশোরীর সাথে বিষ্ণুর সম্পর্কের কথা জানতে পেরেই তাঁকে খুনের ছক কষে বিশাল। এরপর বিষ্ণুকে বাড়ির সামনে থেকে উঠিয়ে নিয়ে যায় বিশাল। পুলিশকে এই অপহরণের কথা জানায় ওই কিশোরীই। এরপর দশমীর রাতে হুগলির বৈদ্যবাটীর এক খালপাড় থেকে বিষ্ণুর প্যাকেটবন্দী কাটা হাত এবং পা উদ্ধার হয়, যদিও মাথা এবং ধড়ের হদিশ এখনও মেলেনি। দীর্ঘদিন ধরে এলাকা দাপিয়ে বেড়ানো কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের গ্রেপ্তার নিঃসন্দেহে কলকাতা পুলিশের এক বড় সাফল্য।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1