৩০ অক্টোবর, ২০২৬
পূর্ব ও পশ্চিম বর্ধমান

ভোররাতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় ডাম্পারে ধাক্কা, বর্ধমানে মৃত ৩

কুয়াশায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ার কারনেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১৬:৩৮

বিয়েবাড়ি থেকে ফেরার সময় মর্মান্তিক পথদুর্ঘটনার (road accident) জেরে মৃত্যু হল ৩ জনের। ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Burdwan) পাণ্ডবেশ্বরে। সূত্রের খবর, দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে মারুতি ভ্যান ধাক্কা মারার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা।

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির একটি বিয়েবাড়ি থেকে মারুতি ভ্যানে করে পশ্চিম বর্ধমানের রুপনারায়ণপুরে ফিরছিলেন একদল যাত্রী। আসার পথে খোট্টাডিহি কোলিয়ারি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ইটভাটা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে মারুতি ভ্যানটি। ডাম্পারের পিছনে ধাক্কা মারার পর মারুতিটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশও। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ মোট তিনজনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুই যাত্রী মৃদুলা দাস এবং সিদ্ধার্থ রায় এবং গাড়ি চালক সুদীপ্ত বারুই। গাড়ির বাকি আহত সদস্যদের উদ্ধার করে পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াশার (fog) কারনে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার পিছনে কোনও যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah