১ নভেম্বর, ২০২৬
পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া

মদের আসরে বচসা, লোহার লাঠি দিয়ে মার! মৃত্যু হল শান্তিনিকেতনের এক যুবকের

ইতিমধ্যেই অভিযুক্ত সন্দেহে সম্রাট হাঁসদাকে গ্রেফতার করেছে পুলিশ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মে ২০২২
শেষ আপডেট: ৬ মে ২০২২ ২০:০৬

ঘটনার সূত্রপাত দিন পনেরো আগে। শান্তিনিকেতন থানা এলাকার বাগানপাড়া গ্রামে এলাকার যুবকদের মধ্যে বসে মদের আসর। ওই আসরে ছোটখাটো ঝামেলা হয়, তবে তা রূপ নেয় ভয়াবহ। ঝামেলাকে কেন্দ্র করে চলে বচসা, হয় হাতাহাতি। পরিস্থিতি এতটাই খারাপ হয়, লোহার লাঠি দিয়ে চলে মার। ঘটনায় গুরুতর জখম হন এক যুবক। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হতে বোলপুর থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে সূত্রের খবর, সেখানেও তাঁর অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা কিছু শারীরিক পরীক্ষা করে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন। তবে পরিবারের আর্থিক ক্ষমতা না থাকায়, তাঁকে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন।

এরপরেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম পশুরাম লোহার। পরিবারের অভিযোগ, সেদিন মারের জেরেই প্রাণ হারাতে হল পশুরামকে। এই অভিযোগ নিয়েই শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই অভিযুক্ত সন্দেহে সম্রাট হাঁসদাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩০৭ ধারা অর্থাৎ খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah