২৪ অক্টোবর, ২০২৬
হাওড়া ও হুগলি

স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া, আশ্বাস দুই পুলিশ কমিশনারের, আগামীকাল থেকেই চালু হবে ইন্টারনেট পরিষেবা

জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলেছে গোটাদিন
Howrah violence Bengali News
হাওড়ার বিক্ষোভ https://twitter.com/grumpygauss/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুন ২০২২
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ২২:৫০

স্বাভাবিক হচ্ছে হাওড়া। অশান্ত দাঙ্গাহাঙ্গামার পর এবার কাকপক্ষী বসার জো ফিরছে ফের। গত দিনতিনেক ধরে দফায় দফায় যে হামলা চলছিল তা আজ রবিবার কিছুটা স্তিমিত হয়েছে। আর এতেই স্বস্তিতে জেলা প্রশাসন। তারা জানাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামীকাল থেকেই ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হবে হাওড়াতে। যদিও জেলার স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলেছে গোটাদিন। পুলিশ পিকেট‌ও হাজির ছিল।

প্রশাসন সূত্রে খবর, আজ হাওড়ার কোনো অংশে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাওড়ার (সিটি) পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, "হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ (রবিবার) জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।" অন্যদিকে হাওড়া (গ্রামীণ)-র পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানালেন, "হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক। সেনসিটিভ জায়গায় রুট মার্চ হচ্ছে। পুলিশ পিকেটও রয়েছে। বিভিন্ন থানার ওসি এবং আইসি-রা দায়িত্বে রয়েছেন। মানুষের মনোবল বাড়াতে রুট মার্চ করা হচ্ছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির মুখপাত্র নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে করা একটি মন্তব্যের প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ, এমনকি বিদেশেও। আঁচ এসে পড়ে এই রাজ্যেও। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা গত কয়েকদিন ধরে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে সামিল হয়। হাওড়ার বেশ কিছু জায়গায় ঘর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়। নেট পরিষেবাও কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1