১ নভেম্বর, ২০২৬
রাজ্য

টিকার দুটি ডোজ নিয়েও করোনাক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়ার স্বাস্থ্য আধিকারিকের

মৃত পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ ডঃ সত্যনারায়ন চৌধুরী
coronavirus covid 19 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১৬:৪৬

করোনা ভ্যাক্সিনের (covid-19 vaccine) দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়ার (Purulia) এক স্বাস্থ্য আধিকারিকের। মৃতের নাম ডঃ সত্যনারায়ন চৌধুরী (৬০)। পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ (Deputy CMOH) পদে কর্মরত সত্যনারায়নবাবুর সম্প্রতি পদোন্নতি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস (Assistant Director of Health Service) পদে। তবে শেষপর্যন্ত নতুন চেয়ারে বসতে পারলেন না তিনি। মারণব্যাধির সাথে জীবনযুদ্ধে পরাজয় স্বীকার করে নিলেন তিনি।

ভারতে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের (Omicron) আগমনের সাথে সাথে শুরু হয়ে গিয়েছে মহামারীর তৃতীয় ঢেউ। বড়দিন এবং বর্ষবরনে মানুষের লাগামছাড়া উন্মাদনায় যা আরও গতি পেয়েছে। এবার সেই ঢেউয়ের শুরুতেই পশ্চিমবঙ্গ থেকে চলে গেলেন এই বিশিষ্ট চিকিৎসক। জানা গিয়েছে, সম্প্রতি কোভিডে আক্রান্তও হয়েছিলেন তিনি। উল্লেখ্য, করোনার প্রকোপে এযাবদ বাংলা থেকে মৃত্যু হয়েছে দেড়শ’রও বেশি চিকিৎসকের। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন পুরুলিয়ার সিএমওএইচ।

সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক রোগে ভুগছিলেন প্রয়াত চিকিৎসক। মধুমেহ, হাইপার টেনশন-সহ একাধিক সমস্যা ছিল তাঁর। সেজন্য নিয়মিত ওষুধও খেতেন তিনি। তবে তাঁর সহকর্মীরা জানিয়েছেন, ইদানিং করোনার দুটি টিকা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন তিনি। নিয়মিত মাস্ক পড়তেন না। এবিষয়ে অন্যদের পরামর্শও শুনতেন না তিনি। অবহেলার জেরেই শেষপর্যন্ত মূল্যবান প্রাণ খোয়াতে হল তাঁকে। ঘটনার শোকে স্তব্ধ মৃত চিকিৎসকের পরিবার, পরিজনেরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah