২৯ অক্টোবর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

ঈদে বাড়ি ফেরা হল না, মাটির নীচ থেকে মিলল বসিরহাটের সেনা জওয়ানের দেহ

রবিবার আকাশপথে কলকাতা বিমানবন্দরে আনা হবে জওয়ানের দেহ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ জুলাই ২০২২
শেষ আপডেট: ২ জুলাই ২০২২ ১৩:১৫

৪৮ ঘণ্টা লাগাতার চিরুনি তল্লাশির পর অবশেষে মাটির স্তূপ থেকে উদ্ধার হল নিখোঁজ সেনা জওয়ানের দেহ। বৃহস্পতিবার ভোররাতে মণিপুরের নেনো জেলায় টুপুল রেল ইয়ার্ডে রেললাইন পাতার কাজে সেখানকার নিরাপত্তার কাজে কর্ম‍রত ছিলেন শেখ মহিউদ্দিন। তবে মণিপুরে ভয়াবহ ধসের পর থেকে বসিরহাটের বাসিন্দা শেখ মহিউদ্দিনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ২ দিন যাবৎ। আজ, শনিবার সকালে এসে পৌঁছেছে মহিউদ্দিনের মৃত্যুর খবর। এলাকায় নেমেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, গত বুধবার রাতে মণিপুরের ননে জেলার টুপুল রেল ইয়ার্ডে চলছিল রেললাইন পাতার কাজ। আর সেখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিউদ্দিন-সহ একাধিক সেনা জওয়ান। কাজ চলাকালীন ধস নামে। ধসে ভেসে যায় তাঁদের সেই সেনা-ক্যাম্প। এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। খোঁজ চলছে আরও অনেকের।

বসিরহাটের মাটিয়া থানার ঘোড়ারাস কুলীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘোড়ারাস উত্তরপাড়ার বাসিন্দা শেখ মহিউদ্দিন। বুধবার রাতে শেষ বার বাড়িতে ফোন করেছিলেন ওই জওয়ান। মহিউদ্দিনের স্ত্রী রিমানা ইয়াসমিন জানিয়েছেন, বুধবার শেষ স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। ইদের আগে বাড়ি ফিরবেন বলেছিলেন। এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।

জানা যাচ্ছে, ভারতীয় সেনা তাঁদের নিজেদের হেফাজতে রেখেছে জওয়ানের দেহ। সেনা হাসপাতালে হবে ময়নাতদন্ত। এরপর আগামিকাল, রবিবার আকাশপথে কলকাতা বিমানবন্দরে আনা হবে জওয়ানের দেহ। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বসিরহাটের বাড়িতে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah