২৪ অক্টোবর, ২০২৬
হাওড়া ও হুগলি

হাওড়ায় পরকীয়া প্রেমের জেরে স্বামীকে খুন, বস্তাবন্দি দেহ পাওয়া গেল গঙ্গার ঘাটে

প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে গঙ্গার ঘাটে ফেলে দেওয়া হল
crime scene Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ৫:২২

পরকীয়া প্রেমের জেরে ফের এক নিশংস ঘটনার সাক্ষী থাকলো হাওড়া। কিছুদিন আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় গঙ্গার ঘাটে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়। সেই খুনের ঘটনার তদন্ত করতে নেমে গোলাবাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের সোমবার আদালতে পেশ করা হবে। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে বস্তায় ভরে গঙ্গার ঘাটে ফেলে রাখা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।

প্রথমে গঙ্গার ঘাট থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ ভেবেছিল জোয়ারের টানে গোলাবাড়ি চালপট্টি ঘাটে এসে আটকে গিয়েছে বস্তাটি। কিন্তু ব্যাপারটি প্রবল সন্দেহভাজন হওয়ায় পুলিশ গোলাবাড়ি চালপট্টি সংলগ্ন সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। আর তাতেই তারা পায় ১ লা জানুয়ারি রাত বারোটা নাগাদ একটি বাইকে করে হলুদ রঙের বস্তা নিয়ে গঙ্গা ঘাটের দিকে যাচ্ছে কেউ। সেই বাইকটির পথ সিসিটিভি মারফত দেখে তারা খুঁজে পায় মালিপঞ্চঘরা থানা এলাকার ঘুসুড়ি কুলি লাইনের কাছ থেকে বাইকটি আসে। সেখানে গিয়ে গত রবিবার জিজ্ঞাসাবাদ করার পর মৃত ব্যক্তিকে শনাক্ত করে সেখানকার বাসিন্দারা।

মৃত ব্যক্তির নাম শ্রবণ গুপ্তা। তার স্ত্রী পিঙ্কির সঙ্গে এক বছরের অবৈধ সম্পর্ক ছিল ওই এলাকার বাসিন্দা অমন সিং নামক এক যুবকের। দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা নিয়ে ঝামেলা হয় শ্রবনের সাথে। আর তারপরই অমন ও পিঙ্কি শ্রবনকে খুন করার ছক কষে নেয়। তাদের সাথে যুক্ত ছিল পিঙ্কির মেয়ে। শ্রবনকে বাড়িতে শ্বাসরোধ করে খুন করা হয় এবং গঙ্গার ঘাটে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। তারা ভেবেছিল জলের স্রোতে বস্তা ভেসে যাবে। কিন্তু গঙ্গায় ভাটা পড়ে যাওয়ায় ঘাটে আটকে থাকে সেই বস্তা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৯ ডিসেম্বর

তথাগতর কথায় "চেষ্টাটা তীব্র হওয়া প্রয়োজন, তাহলে তোমায় কেউ আটকাতে পারবে না, পুরোটাই মস্তিষ্কের খেলা। তাই চিন্তাভাবনায় জোর দেওয়া উচিত"।

Chalochitra
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata