২ নভেম্বর, ২০২৬
রাজ্য

আর্থিক প্রতারণা কাণ্ডে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও হল না লাভ, গ্রেফতার ৫

গাড়ি এবং ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়
money gold fraud Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৩:৩৭

আর্থিক প্রতারণা কাণ্ডে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও মিলল না লাভ। ছক কষে তল্লাশি চালানোর পরে তিন ব্যবসায়ী ভাইকে ওড়িশা থেকে পাকড়াও করল লালবাজারের গোয়েন্দারা। অপর একজন গ্রেপ্তার হয়েছে গুজরাট থেকে। প্রসঙ্গত, গত রবিবার হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। গাড়ি এবং ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

লালবাজারের গোয়েন্দারা জানান, ওইদিনই বাড়ি থেকে গাড়িতে করে মাকে নিয়ে বেরিয়ে যান শৈলেশের ভাই অরবিন্দ। ফোনে শৈলেশ ও রোহিতের সঙ্গে যোগাযোগ করেন অরবিন্দ। মাঝরাস্তা থেকে দু’জনে গাড়িতে উঠে পড়েন। এরপর সোজা ভুবনেশ্বরে চলে যান।

এদিকে শৈলেশ এবং বাকিদের খুঁজতে শুরু হয় তল্লাশি। যে গাড়ি নিয়ে অভিযুক্তরা ভুবনেশ্বর পৌঁছনোর প্রক্রিয়া করেন, সেই গাড়ির নম্বর বিভিন্ন টোলপ্লাজায় দেওয়া হয়। এরপর গোয়েন্দারা জানতে পারেন ভুবনেশ্বরে শৈলেশের শ্যালকের বাড়িতে রয়েছে অভিযুক্তরা। ক্যুরিয়ার সার্ভিসের নাম করে ছক কষে শৈলেশের শ্যালকের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। শৈলেশ-সহ তিন ভাইকে গ্রেপ্তার করা হয়। শৈলেশদের গাড়িটিরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৫ অক্টোবর

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি

Mimi new Saree good
৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love