৩১ অক্টোবর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বারাসত

অভিযোগ উঠেছে বারাসতের নবপল্লী এলাকার এক বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে
child death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২২
শেষ আপডেট: ২ মার্চ ২০২২ ১৯:০১

উত্তর চব্বিশ পরগনার বারাসতের নবপল্লী এলাকার এক বেসরকারী হাসপাতালে শিশুমৃত্যুকে (Child Death) কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। দিনভর চলল অশান্তির আঁচ। উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে ঘটনাস্থলে আসে বারাসত পুলিশ প্রশাসন। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, মৃত শিশুটির নাম তামিরুদ্দিন মণ্ডল। বয়স ৩ বছর মাত্র।

পরিবার সূত্রের খবর, গতকাল সকাল থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই শিশুটি। এলাকার এক চিকিৎসকের পরামর্শে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসা হয় দুপুর দু'টো নাগাদ। আর সন্ধ্যে পর্যন্ত কোনও চিকিৎসা হয়নি।

পরিবারের অভিযোগ, সন্ধে গড়িয়ে রাত হতে শিশুটিকে একটি ইঞ্জেকসন দেওয়া হয়। আর তারপরই বাচ্চাটি ঝিমিয়ে পড়ে। এবং চিকিৎসকরা এসে জানান, শিশুর মৃত্যু হয়েছে। খবর শোনার পরই ক্ষোভে ফেটে পড়ে পরিবার।

পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, মৃত শিশুটির বাবা এক সংবাদমাধ্যমকে জানান, "ওর একটু সর্দি হয়েছিল। ছোট থেকেই ওই চিকিৎসককে দেখাই আমরা। তিনিই বলেন হাসপাতালে দেখাতে। দুপুরে হাসপাতালে নিয়ে গেলেও ওরা কোনও ওষুধ দেয়নি। পরে সন্ধেবেলায় একটি ইঞ্জেকসন দেয়। ওই ইঞ্জেকসন দেওয়ার পরই নিস্তেজ হয়ে পড়ে। আর বাঁচানো যায়নি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1