১ নভেম্বর, ২০২৬
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ প্রেমিকা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ায় এমন চরম সিদ্ধান্ত

মৃতদেহ নিয়ে তরুণীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বন্ধুরা, ঘটনায় ছড়াল চাঞ্চল্য
hang to death Bengali News
ফাঁসি @pixabey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১১:৫১

উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য। সূত্রের খবর, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে যুবকের দেহ। মৃত যুবকের বন্ধুদের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তাঁদের বন্ধু এমন চরম সিদ্ধান্ত নিয়েছে। এখানেই শেষ নয়, বন্ধুর মৃতদেহ নিয়ে সেই তরুণীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল। পাশাপাশি তরুণীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মৃত যুবকের নাম সৌরভ দাস। তিনি বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেও খবর। সূত্রে খবর, এই যুবকের সঙ্গে বাদুড়িয়ার এক তরুণীর প্রণয়ের সম্পর্ক ছিল। মৃতের বন্ধুদের দাবি, দীর্ঘদিন তাদের প্রেমে টানাপোড়েন চলছিল। এমনকী সেই তরুণী নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরে তাঁদের বন্ধু মনের দুঃখে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

আরও খবর, ঘটনার দিন নাকি সেই তরুণীর সঙ্গে মৃত যুবকের কথা কাটাকাটি হয়েছিল। আর তার কিছুক্ষণ পরেই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরেই দেহ হাতে পেয়ে মৃত যুবকের বন্ধুরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই তরুণীর বাড়ির সামনে গিয়ে বন্ধুর দেহ নিয়ে হাজির হন। এরপর শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। অভিযোগ, সেই তরুণীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1