৩১ অক্টোবর, ২০২৬
রাজ্য

ফের দিল্লি গেলেন বিজেপির ৩ সাংসদ, এবারেও ধোঁয়াশা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে

বুধবার দিল্লি গিয়েছেন বিজেপির ৩ সাংসদ অর্জুন সিং, নিশীথ প্রামানিক ও সৌমিত্র খাঁ
Arjun Nisith Soumitra Bengali News
নিশীথ প্রামানিক-অর্জুন সিং-সৌমিত্র খাঁ facebook.com/saumitrakhanOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ জুন ২০২১
শেষ আপডেট: ৯ জুন ২০২১ ১৩:৩১

রবিবার রাতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লি গেছেন। সোমবার তিনি রুদ্ধদ্বার বৈঠক করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে। আজ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। এর মধ্যেই বুধবার সকালে বিজেপির ৩ সাংসদ হঠাৎই দিল্লি গিয়েছেন। বিজেপি সাংসদ অর্জুন সিং, নিশীথ প্রামানিক এবং সৌমিত্র খাঁর হঠাৎ দিল্লি গমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বিজেপির অন্দরে।

সূত্রে খবর, ৩ সাংসদের দিল্লি যাওয়ার খবর জানতেনই না রাজ্য বিজেপি নেতৃত্ব। এ নিয়ে বিজেপির অন্দরে নাকি উষ্মা প্রকাশ করতে দেখা গেছে রাজ্য নেতৃত্বদের। অবশ্য রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের মতে, কে, কখন, কোথায় যাবেন তা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। সে বিষয়ে নাক না গলানোই ভালো। যদিও অন্দরের ক্ষতে প্রলেপ লাগানো হচ্ছে বলে মনেও করছেন একাংশ।

এদিকে রবিবার শুভেন্দু অধিকারীর দিল্লি যাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানতেন না। এমনকী প্রকাশ্যে সে কথা তিনি স্বীকারও করেছিলেন। ফের ৩ সাংসদের দিল্লি যাত্রায় মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, কাকতালীয় ভাবে দিল্লি গেছেন বিজেপি নেতা তথাগত রায়। তিনিও জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন। পরপর বিজেপি নেতাদের দিল্লি গমন অথচ রাজ্য নেতৃত্বের কাছে অজানা থাকায় দলের অন্দরে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অন্যদিকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বেসুরো পোস্ট কিংবা রাজ্য নেতাদের বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। এরমধ্যে রাজ্য বিজেপি নেতৃত্বের অজানায় ৩ সাংসদের দিল্লি গমনে দলের অন্দরে যে অসন্তোষ বিদ্যমান, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ মে

ধ্বংস করা হল একাধিক জঙ্গিঘাঁটি

Operation Sindoor
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1