২৩ অক্টোবর, ২০২৬
কলকাতা

অর্পিতার ফ্ল্যাটে যাতায়াত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, দাবি পরিচারিকা ও প্রতিবেশীর

অর্পিতার বাড়িতে পৌঁছল ট্রাঙ্ক ভরতি গাড়ি
Partha Arpita Bengali News
facebook.com/arrpietamukherjee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:৪১

আজ, শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Arrested) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। এই মুহূর্তে সংবাদ শিরোনাম জুড়ে বিরাজমান অর্পিতা মুখোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় বিপুল নগদ, সোনা, বৈদেশিক মুদ্রা ও ২০টি মোবাইল।

তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা কীভাবে? ইডির জেরায় অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন, এক প্রোমোটারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি সূত্রে খবর, অর্পিতা জানান যে, ওই প্রোমোটারের মাধ্যমে ৭ বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় তাঁর। এরপরেই পারিবারিক ঘনিষ্ঠতা বাড়ে।

অর্পিতা নিজে দাবি করেছেন, তিনি একজন অভিনেতা। অভিনয় করেই তাঁর যাবতীয় আয়। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি হয় অর্পিতার। টুকটাক অভিনয়ও শুরু করেছেন। নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে অর্পিতাকে। অর্পিতার মা দাবি করেছেন, ওড়িশার বেশ কিছু সিনেমাতেও অর্পিতা অভিনয় করেছেন। মেয়ে প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিল, এমন দাবিও করেছেন অর্পিতার মা।

প্রসঙ্গত, শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে অর্পিতার তিনটি ফ্ল্যাটে। অর্পিতা মুখোপাধ্যায়ের ড্রাইভার এবং পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।প্রতিবেশী সূত্রে খবর, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা দেবী। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনই পার্থ চট্টোপাধ্যায় আসতেন ডায়মন্ড সিটির ফ্ল্যাটেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata