২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

নীহারিকা ও অনুষ্কাকে ছেড়ে জয়ী হয়েছেন অর্কদীপ, কদর্য ভাষায় 'অপমানিত' জয়

আপনাদের সব বিষয়েই এত বক্তব্য কেন? বার্তা ইমনের
zee bangla saregamapa 2021 grand finale Bengali News
নীহারিকা ও অনুষ্কাকে ছেড়ে জয়ী হয়েছেন অর্কদীপ, কদর্য ভাষায় 'অপমানিত' জয় Instagram @niharika @imanchakraborty @arkadeepmishra

গতকাল টেলিকাস্ট হয়েছে 'সারেগামাপা ২০২০’ রিয়েলিটি শো-এর শেষ পর্ব। এরপরেই বিচারকদের মতামত, টাকা দিয়ে ‘সেরা’র সম্মান কিনেছেন অর্কদীপ, এমনই অভিযোগ ওঠে দর্শক-শ্রোতাদের মধ্যে। নেটিজেনদের মধ্যে অনেকেই বলতে থাকেন, 'বিচারকেরা টাকা খেয়ে বিচার করেছেন’, ‘বজ্জাত’, ‘খারাপ’, ‘চোর’ তকমা দিতেও ছাড়েনি অনেকেই। তবে তার এক ঘন্টা না কাটতেই পাল্টা উত্তর দিলেন, লোপামুদ্রা মিত্র। তাঁর সাফ জবাব, "গত ২০ বছর আমি জয় সরকারের মতো একজন আদ্যপান্ত গানবাজনা প্রেমিক মানুষের সঙ্গে থাকি। তাঁকে চিনি হাড়ে-মজ্জায়।"

এমনকি লোপা মুদ্রা জয়কে সমর্থন করার পাশাপাশি, তিনি পাশে দাঁড়িয়েছেন অর্কদীপেরও তিনি বলেন, "ছেলেটির কি দোষ? ওর উপর কতটা মানসিক চাপ পড়ছে, ওর যন্ত্রণা একবারও ভেবে দেখছেন? প্রথম হয়ে সে যেন ফাঁসির আসামী! জেতাটাকে উপাভোগ করতে পারছে না বেচারা।" একই সঙ্গে লোপামুদ্রার কটাক্ষ, "পরের সিজন শুরু হলে এ বছরের প্রতিযোগীদের ভুলে যাবেন আপনারা। প্রথম, দ্বিতীয় কে কোন বছরে? কেউ মনে রাখবেন না। এক বছর চড়া আলোর কেন্দ্রবিন্দুতে থাকার পর এক অদ্ভুত ইঁদুরদৌড়ে নেমে পড়বে ওরা।"

তবে এসবকে পরোয়া না করেই অনেকেই আবার আর এক প্রতিযোগী নীহারিকার সঙ্গে তুল্যমূল্য বিচারও করেছে। কেউ কেউ লিখেছেন, শুধুমাত্র একই ধাঁচের গান গেয়ে অর্কদীপ জিতে গেল। আর নীহারিকা সব ধরনের গান গাওয়ার যোগ্যতা রেখেও জিতল না। এর মানেটা বুঝতে পারছেন না? মানে ‘মানি ইজ সুইটার দ্যান হানি’।

তবে শুধুমাত্র লোপা মুদ্রা নন, লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন ইমন চক্রবর্তীও। তাঁর দাবি, ‘আজ নীহারিকা প্রথম হলে তখনও যে অভিযোগ থেমে যেত তা নয়। তখন বলা হত, অর্কদীপ কেন প্রথম হল না? ও তো বাংলা গান গেয়েছিল? তা হলে বাংলা গান শোনানো হচ্ছে না বাংলা চ্যানেলে! আপনাদের এই অভিযোগ চলতেই থাকবে।’ তার পরেই ইমনের প্রশ্ন, ‘আপনাদের সব বিষয়েই এত বক্তব্য কেন?’

এদিকে বিচারক মনোময় ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘বিচারকদের কেউ প্রভাবিত করেনি। গুরু হিসেবে আমি এবং বাকি যাঁরা রিয়েলিটি শো-এর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা কিন্তু বিচারকদের কোনও ভাবেই প্রভাবিত করেননি। তাঁদের মেনে নিতে হয়েছে বিচারকদের মতামত। গুরুরা প্রতিযোগীদের তৈরি করে দিয়েছেন মাত্র। শো-এ বিচারকদের মতামতই চূড়ান্ত ছিল।’’ বিচারকদের মতামত নিয়ে গুরুদের মধ্যে কখনও দ্বিমত তৈরি হয়েছে? দ্বিমত তৈরি হতেই পারে। আমি যেমন মনে করি, যুগ্ম সেরা হতে পারত। সেই অনুযায়ী অর্কদীপের সঙ্গে নীহারিকা বা অনুষ্কাও প্রথম হতে পারত।’’ তবে বিচারে অস্বচ্ছ্বতা ছিল, এই অপবাদ মানতে নারাজ তিনিও।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster