২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র, উপলব্ধি মাতৃ- হারা সুজয় প্রসাদের

মায়ের স্মৃতির আবেগঘন মুহূর্তেও, বাস্তববাদী হলেন সুজয় প্রসাদ
Sujoy Prasad Bengali News
instagram.com/sujoyprosad
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৮ এপ্রিল ২০২২ ২২:৩৬

গত অক্টোবরেই নেমে এসেছিল তাঁর জীবনের চরম দুর্যোগ! যে বিপর্যয় জীবনের অন্যতম কঠিন সত্য, তবুও তাকে যাপন করে নেওয়ার প্রাপ্তমনস্কতা গড়ে তুলতে বছরের পর বছর লেগে যায়, সেই কঠিন দুর্যোগই নেমে এসেছিল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prosad Chatterjee)জীবনেও। এই 'অভিশপ্ত' দিনেই তিনি হারান তাঁর প্রজনিকা, মা-কে। এই পরিস্থিতির কাঠিন্যের রেশ, চিরকালের চলার পথের দোসর হয়ে থাকবে।

মাকে হারানোর পর, স্বভাবতই সুজয় প্রসাদ ভেঙে পড়েন। তাঁর জীবনে, মা-ই ছিলেন তাঁর জিয়ন কাঠি। সামাজিক মাধ্যমে (Social Media) একের পর এক মাতৃবিয়োগের স্মৃতি রোমন্থন করতে থাকেন তিনি। মা ছাড়া প্রতি পদক্ষেপে তাঁর অসহায়ত্ব, যেকোন মানুষের মনকেই ভারাক্রান্ত করে তোলে। জীবনের পথে এগিয়ে যেতে মায়ের দেখানো পথই তিনি অনুসরণ করতে চান। তাইতো সম্প্রতি তাঁর করা একটি পোস্টে, মাতৃবিয়োগের যন্ত্রণার আচ্ছন্নতার মধ্যেও, তাঁর বস্তবসচেতনতা ফুটে উঠেছে।

সুজয় প্রসাদের পোস্টে, মায়ের প্রতি তাঁর 'অভিমান'ই যেন কেন্দ্রিভুত হয়েছে। কথায় বলে, 'স্মৃতি সততই সুখের', কিন্তু মায়ের প্রতি অভিনেতার স্মৃতি রোমন্থনের মুহুর্ত, তাঁকে আরো বিষাদগ্রস্ত করে তুলছে। তাঁর যেন মা-কে জড়িয়ে বলতে ইচ্ছে হয়েছে, তিনি রাগী হলেও, কখনো ছেড়ে যাননি কাউকে, কিন্তু মা কেন আজ তাঁকে একা করে দিয়ে চলে গেলেন!

বাড়ির ঘরোয়া কাজের জন্য, অভিনেতার মায়ের পানের বাটা , অভিনেতার মায়ের বিছানায় রাখা হয়েছিল। আর এই পানের বাটার গন্ধই হল, অভিনেতার বিষন্নতার গতিপ্রবাহ বৃদ্ধির অনুঘটক। জর্দার গন্ধ পেয়ে, তিনি ক্ষণিকের জন্য আবেগঘন হয়ে পড়েন। তাঁর মনে হয়, মা যেন এই মুহূর্তে তাঁর সঙ্গেই আছেন। তিনি তাঁর সামাজিক মাধ্যমে এই ঘটনার উল্লেখ করে সর্বশেষে যোগ করেছেন, মায়ের এইসব "নতুন পুরনো গন্ধ নিয়েই বাঁচতে হবে", কারণ জীবন মানে থেমে থাকা নয়। মায়ের স্মৃতি নিয়েই বাকি পথ তাঁকে পেড়িয়ে যেতে হবে।

সুজয় প্রসাদ থেমে থাকেননি, নিজের মত গুছিয়ে নিচ্ছেন নিজেকে। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে, স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত, 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori) ধারাবাহিকে। আগামী ২০ মে, তাঁর অভিনীত ' বেলাশুরু' (Belashuru) ছবিটি মুক্তি পাবে। সেখানে তিনি প্রয়াত কিংবদন্তি জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) দুহিতার চরিত্রে থাকা ঋতুপর্ণা সেনগুপ্তের(Rituparna Sengupta) স্বামীর চরিত্রে অভিনয় করেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena