২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

মুকুটে জুড়লো সেরার পালক, উচ্ছসিত অভিনেতা সৌরভ দাস

সৌরভ দাস এবং সাফল্য, একে অন্যের পরিপূরক
sourav das Bengali News
সৌরভ দাস instagram@i_sauravdas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০২২
শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২০:৩৪

বরাবরের মত, তাঁর নামের সঙ্গে অনুষঙ্গ হিসেবে স্থান পেলো সাফল্য। সৌরভ দাসের (Saurav Das) অভিনীত ছবি, 'অল্প হলেও সত্যি' (Olpo Holeo Sotyi) তাঁকে এনে দিলো সেরার শিরোপা। বলা বাহুল্য, এই ছবির জন্য তাঁর মুকুটে একবার নয়, বরং পরপর একাধিকবার সেরার পালক যুক্ত হলো।

অন্যান্য অভিনয়-পিপাসু অভিনেতাদের মত, সৌরভও থিয়েটারের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি ঘটান। ছোট পর্দায় তাঁকে প্রথম দেখা যায় জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক, 'বয়েই গেলো' (Boyei Gelo) তে। সেখানে পার্শ্ব চরিত্রেই তিনি তাঁর জাত ছিনিয়ে দেন। সকল 'বয়েই গেলো' প্রেমী মানুষের সঙ্গে অন্তরঙ্গ হয়ে ওঠেন তাঁর সদা প্রাণবন্ত চরিত্র 'বিরসা'।

এরপর থেকে ক্রমশ সৌরভ সাফল্যের সিঁড়িতে উঠতে শুরু করেন। ধারাবাহিকের সঙ্গে, রুপোলি পর্দার স্পটলাইটও নিজের দিকে তাক করে নেন এই দক্ষ অভিনেতা। অঙ্কুশ হাজরা (Ankush Hazra) অভিনীত 'আশিকী' (Aashiqui) ছবিতে তাঁর অভিষেক হয়। তারপর একে একে চলচিত্রের সঙ্গে ওয়েব সিরিজেও তিনি তাঁর রাজ্যপাট বিস্তার করেন। হয়ে ওঠেন 'ওয়েব সিরিজ কিং'।

সৌম্যজিত আদকের (Soumojeet Adak) 'অল্প হলেও সত্যি' তে সৌরভ অভিনয় করেন এক নিঃস্ব, জর্জরিত ক্যান্সার আক্রান্ত রোগীর ভূমিকায়, যিনি আগে পেশায় বাংলা শিক্ষক ছিলেন। তাঁর সঙ্গে নৈকট্যের বীজ রোপণ করে, অমৃতা ওরফে দর্শনা বণিক (Darshana Banik)। সৌরভের ব্যক্তিত্ব, শিক্ষাবোধ, সহায়-সম্বলহীনতা, অমৃতার প্রতি নির্ভরশীলতা, তাঁর জন্য নিরাপত্তাহীনতা, প্রত্যেকটি চারিত্রিক 'শেড'কে যেন সৌরভ যাপন করেছেন। অন্যান্য চরিত্রের মত এই চরিত্রটিও যেন তাঁর আরেকটি সত্তা। তাই তাঁর মুকুটে এই ছবির জন্য, সাফল্যের নতুন পালক সংযোজন, যথার্থই বিচারযোগ্য হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena