২৪ অক্টোবর, ২০২৬
বিনোদন

পুষ্পা,স্পাইডারম্যান-নো ওয়ে হোম- বছর শেষে বক্স অফিসে এগিয়ে কোন সিনেমা?

বছর শেষে অবাক করা আয় বক্স অফিসে!
Spider man pushpa Bengali News
instagram.com/alluarjunonline,/tomholland2013
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ৭:১০

বছর শেষে সিনেমা জগতের বহু প্রশংসিত ছবি স্পাইডারম্যান-নো ওয়ে হোম (Spiderman-No Way Home) । ইতিমধ্যে এটি বক্স অফিসে (Box office) সাড়া ফেলে দিয়েছে। প্রথম থেকে এটিই সবচেয়ে উপার্জনকারী সিনেমা হিসেবে বিবেচিত হবে বলে দর্শকদের ধারণা ছিল। দর্শকরা হলে গিয়ে এই সিনেমাটি উপভোগও করেছেন ভীষণভাবে। তবে শুধু স্পাইডারম্যান-নো ওয়ে হোম নয়, 83, পুষ্পার (Pushpa) মতোও ছবিও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তবে স্পাইডারম্যান-নো ওয়ে হোম সিনেমাটি সবচেয়ে বেশি উপার্জন করতে পারবে এমনটাই ধারণা করছিল সবাই।

তবে পুষ্পা সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী ছিলেন দর্শকরা। তবে এই সিনেমার তেলেগু সংস্করণটি সপ্তাহের শেষে বড় পতনের সম্মুখীন হয়েছিল। তবে এর হিন্দি সংস্করণটির জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। পুষ্পা এবং স্পাইডারম্যান- নো ওয়ে হোমের মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে যে পুষ্পা সিনেমাটি উপার্জনের দিক থেকে এগিয়ে রয়েছে। সোমবারের সংগ্রহ অনুযায়ী পুষ্পা সিনেমাটি প্রায় ৪০ শতাংশ এগিয়ে। এমনকি দৈনিক আয়ের দিক থেকেও এগিয়ে রয়েছে সিনেমাটি। তবে এর তেলেগু সংস্করণটি আয় করতে পারে কিনা সেটাই দেখার।

প্রথমে দেখে নেওয়া যাক দর্শকরা যে সিনেমাটির আয় নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী, অর্থাৎ স্পাইডারম্যান-নো ওয়ে হোম সিনেমাটির আয় শুরু থেকে কেমন?

প্রথম সপ্তাহে বক্স অফিসে সিনেমাটির আয় –

বৃহস্পতিবার: ৪২.৬৭কোটি টাকা, শুক্রবার : ২০.৩৭ কোটি টাকা, শনিবার: ২৬.১০ কোটি টাকা, রবিবার: ২৯.২৩ কোটি টাকা, সোমবার: ১২.১০ কোটি টাকা, মঙ্গলবার: ১০.৪০ কোটি টাকা, বুধবার: ৮.৭০ কোটি টাকা, বৃহস্পতিবার: ৮.৫০ কোটি টাকা।

মোট: ১৪৮.০৭ কোটি টাকা।

দ্বিতীয় সপ্তাহের শেষে বক্স অফিসে আয়: শুক্রবার: ৬.৭৫ কোটি টাকা, শনিবার: ১০.১০ কোটি টাকা, রবিবার: ১০ কোটি টাকা।

মোট: ২৬.৮৫ কোটি টাকা।

তবে শুধু স্পাইডারম্যান-নো ওয়ে হোম নিয়ে পর্যালোচনা করলেই হবে না, ২০২১ সালে ভারতীয় বক্স অফিসে শীর্ষ আয়কারী সিনেমার তালিকা নিচে দেওয়া হল।

সূর্যবংশী - ২৩১.৭০ কোটি টাকা, পুষ্পা - ২১৭ কোটি প্রায় (১১ দিন), স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম - ২১৪ কোটি প্রায় (১২ দিন), মাস্টার - ২০৯.৬০ কোটি টাকা, ভাকিল সাব - ১১৯.১০ কোটি টাকা।

এই বছরটিতে সিনেমা থেকে আয় প্রথম দিকে ধাক্কা খেয়েছিল করোনার জন্য। কিন্তু দর্শকরা যে এখনও ভালো সিনেমা পেলে হলমুখী হন, তা এইসব আয় থেকেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। বছর শেষে বক্স অফিসে সিনেমাগুলির আয় সত্যিই অবাক করার মতোন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding
৩০ জুন

কবে শুভমুক্তি? কী জানালেন পরিচালক রূপন মল্লিক?

Rupan Ankita
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
১৬ মে

অপ্রীতিকর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হয় সোনু নিগমকে

Sonu Nigam