৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

"এবার যেন অন্যরকম পুজো..." তারই কথা বলছে ' প্রবাসী '

"......আমি আনিয়াছি নিমন্ত্রণ; জানায়েছি, সেথাকার তোমার আসন অন্যমনে তুমি আছ ভুলি।" "প্রবাসী"দের গল্প এবার নবরূপে অর্ঘ্য ঘোষালের কথায় ও সুরে। শুনলেন সেই বুনন কাহিনি প্রতিনিধি সুকন্যা রায়।
Arghya Ghoshal Probashi Berlin Durga Puja Bengali News
youtube.com/watch?v=tFLISXxwd58
sukanya
সুকন্যা রায়
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ২২:৫৪

হে প্রবাসী............
তোমরা যাহারা,
আত্মহারা,
যারা ভালোবাসিবার বিশ্বপথ,
হারায়েছ, হারায়েছ আপন জগৎ,
রয়েছে আত্মবিরহী গৃহকোণে,
বিরহের ব্যথা নেই মনে।
আমি কবি পাঠালেম তোমাদের উদ্ভ্রান্ত পরানে....."

রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন, প্রবাসীদের "আত্মবিরহী" হওয়ার কারণ। সেই উপলব্ধিই আজ সঞ্চারিত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যেও। বিগত দুইটি বছর ধরে করোনা মহামারী আমাদের জীবন বদলে দিয়েছে। বদলেছে অভ্যাস, প্রতিশ্রুতি,চাওয়া - পাওয়া, ইচ্ছে সবকিছুই.... সেই নিয়েই অর্ঘ্য ঘোষালের নতুন ভাবনা "প্রবাসী।"

"প্রবাসী" মূলতঃ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, যেখানে কথার পাশাপাশি গানই মুখ্য। গীতিকার,সুরকার , গায়ক ও অভিনেতা অর্ঘ্য ঘোষাল এই পর্বে তাঁর উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছেন। সংলাপ রচনা ,পরিচালনা ,গল্পের বুনন ও প্লটে শ্রী পীযুষ ঘোষ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, পাশে সঙ্গত করেছেন শ্রী অর্ঘ্য ঘোষাল। "আলোকচিত্র"র প্রযোজনায় প্রাঞ্জল ও সাবলীল একটি কাজ উপহার পেলাম আমরা। অর্ঘ্য বাবুর পাশাপাশি অভিনয়ে সুচন্দ্রা সাহা বেশ সাবলীল। প্রযোজনা ও আয়োজনে অর্পণ ঘোষ, অভিষেক কর, সৌম্য ভট্টাচার্য্যের মত একঝাঁক নব উন্মাদনা এ বছরের পুজোয় এই নব উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছেন বলে জানিয়েছেন গীতিকার।

"প্রবাসী" পৌঁছে গেছে প্রবাসীদের ঘরে ঘরে। মুক্তি পাওয়ার পর মানুষের উচ্ছ্বাস, আবেগ সেটা বারংবার প্রমাণ করে দিয়েছে। বার্লিন দুর্গোৎসব কমিটির বাঙালি সদস্যগণ তাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুরো টিমকে।

প্রতিদিন হাজার কাজের ব্যস্ততায় কাছে মানুষদের সঙ্গেও দূরত্ব বাড়ে, সেই সময়ে দাঁড়িয়ে ভৌগোলিক দূরত্ব যে আদতে কিছুই নয়, মনের টান যে আবেগসর্বস্ব বাঙালির অস্তিত্ব, তা প্রমাণ করতেই যেন অর্ঘ্য ঘোষালের সৃষ্টি এই গান। আর তাই শুরুতে "দুর্গা বন্দনা" কোথাও শেষ অংশে দুই বন্ধুর মিলনে এসে মিশে যায়....."হোক যতই অন্যরকম পুজো, তোমার মাঝেই আমাকেই খুঁজো।" ভালো থাকুক প্রবাসী, ভালো থাকুক কাছে আসার, পাশে থাকার, হৃদ - মাঝারের মানুষরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster