২৪ অক্টোবর, ২০২৬
রাজ্য

বৃষ্টি আর শীতের যৌথ মেলবন্ধনে কাঁপছে বাঙালি, ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

আগামী ৪৮ ঘন্টায় আরও কমবে তাপমাত্রা
Kolkata Road Bengali News
instagram.com/street_licious_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১২:৫২

গতকাল প্রায় সারাদিন ধরেই বৃষ্টিতে ভিজেছে বঙ্গবাসী। ছিল উত্তুরে হাওয়া, কাজেই বৃষ্টি আর শীতের যৌথ মেলবন্ধনে পৌষ সংক্রান্তি বেশ ভালোই গেল বাঙালির। সব কিছুর মাঝেই তাপমাত্রার রেকর্ড পতন। বৃহষ্পতিবার বাংলার তাপমাত্রা ছিল গড়ে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় সেই তাপমাত্রা গিয়ে কমে দাঁড়ায় ২০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিকে শনিবার আরও কমল তাপমাত্রা। পতন হবে রাতের তাপমাত্রাতে। গতকালও রাতের তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

শুক্রবার রাতের তাপমাত্রা নামে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার দপ্তর সূত্রের খবর, রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় আরও প্রায় ২ ডিগ্রি নেমে যাবে। পৌঁছাতে পারে ১৪ ডিগ্রিতে। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর থেকে কমবে বৃষ্টির প্রভাব। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও মেঘ কেটে ইতিমধ্যেই উঁকি দিয়েছে রোদ।

যদিও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিনভর হালকা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। যে জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। সব মিলিয়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবে বঙ্গবাসী। 

অন্যদিকে, কুয়াশার দাপটে নাজেহাল উত্তরবঙ্গবাসী। ভোরের রাস্তায় দৃশ্যমানতা এতটাই কম থাকছে, যে গাড়ি দুর্ঘটনার প্রবণতা থাকছে বেশি। তাই সরকারের তরফে জারি হয়েছে সতর্কতা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah