১৭ নভেম্বর, ২০২৬
দেশ

সোশ্যাল মিডিয়া এখন বিষ ছড়ানোর হাতিয়ার

ভোটের লোভে ভুয়ো খবর ছড়ায় সমাজ মাধ্যম
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ৩:২৬

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা হোয়াটসঅ্যাপের মতো সমাজমাধ্যম এখন আমাদের জীবনের অঙ্গ। ঘরে বসে যে কোনও সময় দুনিয়ার হাল-হকিকত জানা, মতামত প্রকাশ, মুহূর্তের মধ্যে জটিল প্রশ্নের উত্তর কিংবা হারিয়ে যাওয়া প্রিয়জনের নাগাল পাওয়া-- সবই সম্ভব হচ্ছে সমাজমাধ্যমের কল্যাণে।

আবার এই সমাজমাধ্যমে জমা হওয়া তথ্য ব্যবহার করে ভোটারদের মানসিকতা,পছন্দ-অপছন্দ জেনে নিচ্ছে ভোটবাজ রাজনৈতিক দলগুলো। অনেক সময় ক্ষমতার উগ্র লোভে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ বাধাতে বেপরোয়া ছড়িয়ে দিচ্ছে মিথ্যে খবর, ভুয়ো অডিও বা ভিডিও।

তথ্য বলছে গত দেড় বছরে ফেসবুকে নিজেদের প্রচারে সর্বোচ্চ খরচ বিজেপির -- ৪ কোটি ৬১ লাখ টাকা। কংগ্রেস সহ অন্যরাও পিছিয়ে নেই। গত ভোটে বিজেপির ক্ষমতায় আসার পিছনে সমাজমাধ্যমের ভূমিকার কথা তো সর্বজনবিদিত। ২০১৮-র ২২ সেপ্টেম্বর দলীয় সভায় অমিত শাহ নিজেই স্বীকার করেছেন, দরকার মতো কীভাবে খবরকে তাঁরা ভাইরাল করেন, সে খবর সত্যি হোক বা মিথ্যে। ভোট এলেই দলকে জেতাতে প্রচুর সিম কিনে প্রোফাইল খুলে সমাজমাধ্যমে এলাকার মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে প্রচার চালানো এখন সাধারণ ঘটনা।

সঙ্গে চলেছে ভোটেরই লোভে ধর্মীয় বিদ্বেষমূলক মিথ্যে প্রচার, অনেক সময় যা সাম্প্রদায়িকতার আগুন জ্বালাচ্ছে বিভিন্ন এলাকায়। মরছে সাধারণ মানুষ। বহু বার ফাঁস হয়ে গেলেও এই নীতিহীন কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনকে বিশেষ সক্রিয় হতে দেখা যাচ্ছে না। ফুল ফোটানোর পাশাপাশি বিষ ছড়াবার কাজটিও করে চলেছে সমাজমাধ্যম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster