২২ অক্টোবর, ২০২৬
কলকাতা

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে গতি বাড়াল সিবিআই

সিবিআই সূত্রে খবর, ধাপে ধাপে প্রত্যেকটি কেসের তদন্তকারী রাজ্যের অফিসারদের তলব করা হবে
Cbi Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২ সেপ্টেম্বর ২০২১ ১৪:১৭

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই (CBI)। এবার ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করল সিবিআই। প্রসঙ্গত, আদালতের নির্দেশ অনুযায়ী সিবিআইকে আগামী ছয় সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। তার জেরেই জোরদার তৎপরতার সঙ্গে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই সূত্রে খবর, এবার ধাপে ধাপে প্রত্যেকটি কেসের তদন্তকারী রাজ্যের অফিসারদের তলব করা হবে। প্রয়োজনে ওই অফিসারদের বয়ানও রেকর্ড করে রাখতে চান তদন্তকারী অফিসাররা। 

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

এদিকে গতকালই ভোট-পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কারণ, মুখ্যমন্ত্রীর বক্তব্য, তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে প্রতিহিংসার রাজনীতি হতে পারে। সঠিক বিচার না-ও পেতে পারে রাজ্য। তবে এসবের মাঝেই, রাজ্য সরকার ১০ জন আইপিএস অফিসারদের নিয়ে পাঁচটি জোনে বিভক্ত করলেন। সূত্রের খবর, সিবিআই এবং কলকাতা হাইকোর্টকে সাহায্য করবে তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert