২৩ অক্টোবর, ২০২৬
কলকাতা

আহিরীটোলার পর মেছুয়া পট্টি, ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

মেছুয়া পট্টির এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে কলকাতা পৌরনিগমের থেকে চিহ্নিত করা হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়
Building collapse Bengali News
প্রতীকী ছবি। এটি আজকের দুর্ঘটনার ছবি নয়। twitter.com/Tunnel_Talk,/h_pongilath
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৯ অক্টোবর ২০২১ ২০:২১

আহিরীটোলার পর এবার মেছুয়া পট্টি। কলকাতায় ফের ভাঙল পুরনো বিপজ্জনক বাড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেছুয়া পট্টির ১৫৬ রবীন্দ্র সরণি এলাকার এক পুরানো বাড়ির একাংশ। ভেঙে পড়েছে বাড়িটির দোতলার বারান্দা। বাড়ির ভাঙা চাঙড়ের তলায় পাঁচজন আটকে পড়েছিলেন। বর্তমানে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিন জন। মৃত ওই দুই ব্যক্তির নাম মহম্মদ তৌফিক এবং রাজীব গুপ্ত। ধ্বংসস্তূপে কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে আছেন কলকাতা পুলিশ ও দমকলবাহিনী।

মেছুয়া পট্টির এই বাড়িটি বহুদিনের পুরানো বাড়ি হলেও, এটিকে এখনও পর্যন্ত বিপজ্জনক বাড়ি হিসেবে কলকাতা পৌরনিগমের থেকে চিহ্নিত করা হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, দুর্ঘটনায় মৃত মহম্মদ তৌফিকের বাড়ি গোড়াচাঁদ লেনে। তিনি ওই বাড়িটির নিচে দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন। আর তখনই বারান্দা ভেঙে পড়ে তাঁর মাথায়। অন্যদিকে রাজীব গুপ্তও সেই সময় বাড়ির নিচে দিয়ে যাচ্ছিলেন এবং চাঙড় ভেঙে পড়ে মারা যান তিনি। তাঁর বাড়ি দমদমে।

উল্লেখ্য, কিছুদিন আগে রাতভর বৃষ্টির পর ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি পুরনো বাড়ির একাংশ ভোর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert