১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কলাকুশলীরা দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

শুরুতেই বাজিমাত, প্রশংসা এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও
The Kashmir Files Abhishek Agarwal with PM Bengali News
https://twitter.com/AbhishekOfficl
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১২:৫১

শুরু থেকেই বিতর্ক তো ছিলই। যদিও প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত। শুরুর দিনেই আয় ৩ কোটি ৫৫ লক্ষ টাকা ছাড়িয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ সব মহল। এবার সেই 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মূল হোতারা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছ থেকেও এই ছবির প্রশংসা আদায় করে নিলেন, বলছেন চলচ্চিত্র বিশেষজ্ঞদের একাংশ।

Abhishek Agarwal with PM Bengali News
https://twitter.com/AbhishekOfficl

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এই ছবির সদস্যরা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। অভিনেত্রী পল্লবী যোশীর সঙ্গে উপস্থিত ছিলেন এই ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল (Abhishek Agarwal)। নিজের টুইটার হ্যান্ডেলে প্রযোজক অভিষেক আগরওয়াল লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সৌভাগ্যের বিষয়। এই সাক্ষাৎকার আরও স্পেশাল হয়ে উঠল মোদীজীর প্রশংসায়। তিনি দ্য কাশ্মীর ফাইলসের ভূয়সী প্রশংসা করেছেন। আর কী গর্বের আর কিছু হতে পারে! ধন্যবাদ মোদীজী।"

the kashmir files Bengali News
facebook.com/TheKashmirFiles

শুরু থেকেই 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নিয়ে কম বিতর্ক হয়নি। মূলত কাশ্মীরি পন্ডিতদের উপর অত্যাচার এই ছবির মূল বিষয়বস্তু। বিষয়টি স্পর্শকাতরও বটে। অভিনেত্রী পল্লবী যোশী নিজেই সেকথা জানিয়েছিলেন। যদিও সমস্ত বাধা টপকে ছবিটি পর্দায় আসে। আর শুরু থেকেই দর্শকদের কাছে ভালোই সাড়া ফেলেছে ছবিটি। কাশ্মীর বিষয়ে নতুন এক ছবি দেখতে চলেছেন দর্শক এমন কথাই শুরু থেকে বলে আসছিলেন এই ছবির কলাকুশলীরা।

এদিন ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী প্রযোজক অভিষেক আগরওয়ালের টুইট শেয়ার করে বলেছেন, "অভিষেক তুমি যে এমন সাহসী সিদ্ধান্ত নিয়ে ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছিলে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমেরিকাতেও দ্য কাশ্মীর ফাইলস দেখানো হচ্ছে। আর তাতেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব গোটা বিশ্বের কাছে দেশের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster