১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

এখনো পর্যন্ত সেরা ১০ বাংলা ওয়েব সিরিজ

বাংলায় সেরা দশ। কনটেন্টে, অভিনয়ে, উপস্থাপনায়।
Must watch bangla web series top 10 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২০
শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২০ ০:১৪

বাংলা ওয়েব সিরিজের লিস্ট এখন অনেক বড়ো। আর তার মধ্যে অধিকাংশই শুধু বানানোর জন্য বানানো। তাই বিভ্রান্ত দর্শকরা। জাপানী টয়, দুপুর ঠাকুরপো দেখে দেখে আর চোখ কিংবা মন কোনোটাই সঙ্গ দিচ্ছে না। তাই আমরা একটু খুঁজে দেখছি এই মুহূর্তে বাংলায় সেরা দশ। কনটেন্টে, অভিনয়ে, উপস্থাপনায়।

ধীমানের দিনকাল

ALT Balaji পরিবেশিত এই সিরিজে একজন ছাপোষা মানুষ ধীমান যে স্মার্ট ফোন ব্যবহার করে না, ইন্টারনেট বোঝে না। সে যখন অনেকটা বয়সে গিয়ে স্মার্ট ফোন কিনলো তার কি অবস্থা সেটাই এই সিরিজের বিষয়।

হ্যালো

এক মহিলার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে। স্ত্রী সেই সম্পর্কের কিছু মুহূর্তের MMS পায়। কিন্তু শুধুই কি একটা MMS? নাকি এতে জড়িয়ে অনেক রহস্য? কিভাবে সমাধান করবেন স্ত্রী। দেখুন hoichoi এর হ্যালো।

জাজমেন্ট ডে

Zee5 এর এই কাজ একই সাথে বাংলা আর হিন্দিতে পরিবেশিত হয়। একদল নতুন অভিনেতা আর তার সাথে গল্পের মধ্যে থাকা মানুষের মধ্যেকার সম্পর্ক এই সিরিজের মূল আকর্ষণ।

তানসেনের তানপুরা

বাংলায় মিউজিক্যাল ওয়েব সিরিজ কেমন হতে পারে সেটা জানার জন্যই দেখা দরকার hoichoi এর তানসেনের তানপুরা। বাংলায় এমন মিউজিক, মেলোডি নিয়ে কাজ হয়নি প্রায়।

ধানবাদ ব্লুজ

একজন ব্যর্থ সিনেমা পরিচালক সিনেমা করার হঠাৎ সুযোগ পান ঝাড়খন্ডে। কিন্তু এতটাই সহজ? কিভাবে বাড়তে থাকে সমস্যা? সবের উত্তর hoichoi এর সিরিজ ধানবাদ ব্লুজ- এ।

একেন বাবু

সুজন দাশগুপ্তর গোয়েন্দা গল্পের সিরিজ একেন বাবু। Hoichoi দেখাচ্ছে একজন একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত মানুষের গল্প। যিনি আসলে গোয়েন্দা। যেভাবে পুরো জিনিসটা দর্শকের সামনে তুলে ধরা হয়েছে সেই জন্যই দেখা দরকার একেন বাবু।

সেই যে হলুদ পাখি

এক বাবা - মেয়ের গল্প এই সিরিজে। কিন্তু শুধু কি তাই? সাসপেন্স কে এমন ভাবে বোনা হয়েছে যা প্রশংসার দাবী রাখে। সাথে এই সিরিজের মেকিং! শুধু মেকিং এর জন্যই হয়তো এটা দেখা যায়।

কালী

Zee5 এর এই সিরিজ দেখার অন্যতম কারণ এর কনটেন্ট। একজন একলা হয়ে যাওয়া মেয়ের গল্প। পাওলি দাম কালী চরিত্রে। এখনও পর্যন্ত হওয়া দুটো সিজনই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে।

সুফিয়ানা

Addatimes এর সুফিয়ানা দুটো সিজন হলেও দ্বিতীয় সিজনে অভিনয় ও নির্মাণ প্রথম সিজনকে ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, যে সময়কে ধরা হয়েছে এই সিরিজে সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে নির্দ্বিধায় এটা দেখাই যায়।

ব্যোমকেশ

বাংলা ওয়েব সিরিজের ভাষা পাল্টে দেওয়া কাজ। পরিচালনা, নির্মাণ, অভিনয় সমস্ত দিক থেকেই বাকিদের অনেক পিছনে ফেলে দিয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ সিরিজ অবলম্বনে hoichoi এর ব্যোমকেশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster