১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

চলে গেলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

আজ সকাল ৮.১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরের যাদুকর
Lata mangeshkar Bengali News
লতা মঙ্গেশকর https://instagram.com/lata_mangeshkar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৯

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আজ সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই বছরের জানুয়ারির শুরুতে কোভিড পজিটিভ ও নিউমোনিয়া সংক্রমিত হয়ে একটি শহরের হাসপাতালে ভর্তি ছিলেন। সঙ্গীত জগত থেকে বিনোদন তথা আপামর ভারতবাসী শোকাহত সুর সম্রাজ্ঞীর প্রয়াণে। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), যার আওয়াজে মুগ্ধ, ঋদ্ধ, তৃপ্ত হত অগুনতি শ্রোতা; যার সুরের মূর্ছনায় অভিভূত হয়ে উঠত প্রত্যেক সঙ্গীতপ্রেমী; সেই সুরের রাণী আজ ইহলোক ত্যাগ করে পরলোকে বিলীন হলেন। দীর্ঘ চিকিৎসার পর, ৯২ বছরে এসে থামল লড়াই। রেখে গেলেন এক সুবিশাল সুরসম্ভার। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ গায়িকা এক মাসেরও বেশি সময় ধরে কোভিড -১৯ (Covid-19) এবং নিউমোনিয়া (Pneumonia) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভারতের অভিনয় জগত, রাজনীতি এবং খেলাধুলা জগতের প্রায় প্রত্যেকে তার প্রয়াণে সমবেদনা জানিয়ে টুইট করেন।

পন্ডিত দীননাথ মঙ্গেশকর (Deenanath Mangeshkar) এবং শেবন্তী মঙ্গেশকরের (Shevanti Mangeshkar) কন্যা লতা আদ্যোপান্ত সঙ্গীত পরিবারেই জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন সুপরিচিত মারাঠি সঙ্গীতজ্ঞ এবং থিয়েটার শিল্পী ছিলেন। তিনি প্রথম জীবনে তাঁর বাবার কাছেই শিক্ষা লাভ করেন এবং পরে তার বেশ কয়েকটি নাটকে শিশু শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন। মারাঠি ছবি "গাজাভাউ"-এর (Gaajabhaau) জন্য "মাতা এক সপুত কি দুনিয়া বদল দে তু" গানটি তার প্রথম রেকর্ড করা হিন্দি গান, যা 1943 সালে মুক্তি পেয়েছিল। পরবর্তীতে, তিনি হিন্দি সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাস (Anil Biswas), শঙ্কর জয়কিশান (Shankar Jaikishan), নওশাদ আলি (Naushad Ali) এবং এসডি বর্মনের (SD Burman) মতো অন্যান্যদের সাথে কাজ করেছিলেন। হিন্দি, বাংলা, মারাঠি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke), ভারতরত্ন (Bharat Ratna), পদ্মবিভূষণ (Padma Vibhushan) এবং পদ্মভূষণের পাশাপাশি (Padma Bhushan) বেশ কয়েকটি জাতীয় ও ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে স্তব্ধ, শোকার্ত, হতবাক সঙ্গীতজগত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster