১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিয়ারা! আবেগ নিয়ে খেলবেন না, সাফ কথা অভিনেত্রীর

তারকাদের সহজে আক্রমণ করা খুব সহজ, সবাইকে সম্মান করা খুবই প্রয়োজন : অকপটে কিয়ারা
Kiara Advani Bengali News
কিয়ারা অ্যাডবানী instagram.com/kiaraaliaadvani
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১৯:৪৪

কিয়ারা অ্যাডবানী (Kiara Advani), যাকে শেষ দেখা গিয়েছিল কবীর সিং সিনেমাতে 'প্রীতি'র চরিত্রে। এবং বর্তমানে সর্বোচ্চ ট্রেন্ডিং সিনেমা 'শেরশাহ' সিনেমাতে ডিম্পেল চিমার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

বর্তমানে ট্রেন্ডিং গানের তালিকাতেও শেরশাহের সমস্ত মুক্তিপ্রাপ্ত গান।

কয়েকদিন পর কিয়ারা নজরে আসবেন আরবাজ খানের টক শো 'পিঞ্চ সিজন ২' তে। যেখানে বেশ কিছু 'টক্সিক' ট্রোলারদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

আরবাজ খানের টক শো 'পিঞ্চ সিজন ২' তে একেবারে খুশ মেজাজে গল্প আড্ডায় অভিনেত্রী মেতে উঠলেও, আবেগ আটকে রাখতে পারেননি।

কিছু ট্রোলারদের প্রশ্ন তুলে কিয়ারাকে একে একে প্রশ্ন করা হয়। জিজ্ঞেস করা হয়, "অনেকেই মনে করেন কিয়ারা অনেক অহংকারী, তাই বহু ছবি সে এক চুটকিতেই বাদ দিয়ে দেন"। এ বিষয়ে একটু হেসেই অভিনেত্রী বলেন, "তারকাদের সহজে আক্রমণ করা খুব সহজ। মানুষ আগে পিছে কিছু না ভেবেই, নিজের একটা মতামত তারকাদের মুখে চাপিয়ে দিলেই বেশি খুশি হয়। আরে! এমনই এমনই তো ছবি বাদ দিই না। নিশ্চয়ই এর পিছনে কারণ আছে।"

এরপরেই কিয়ারাকে আর এক নেটিজেনের মন্তব্য পড়ে শোনানো হয়। যেখানে কিয়ারাকে বলা হয়েছে, "ভবিষ্যতে অক্ষয় কুমারের সঙ্গে যেন তিনি কোনও ছবি না করেন"। এ প্রশ্নের উত্তরে কিয়ারা বলেন, প্রায়শই খারাপ লাগে এমন মন্তব্য। সবাইকে সম্মান করা খুবই প্রয়োজন। একটা কথা বুঝতে হবে প্রত্যেকেরই আবেগ আছে। জেনে বুঝে কাউকে আঘাত দেওয়ার কোনও মানে হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় এসব মন্তব্য কানে না নেওয়াই ভালো।

এরপরেই আসে সবচেয়ে চর্চিত প্রশ্ন। যা প্রত্যেক তারকাকেই হয়তো শুনতে হয়। আর তা হল "প্লাস্টিক সার্জারি"। কিয়ারা আডবানি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? নেটিজেনদের এমন প্রশ্নের উত্তরে কিয়ারা বলেন, কোনও কারণ ছাড়াই গুজব ওড়ে। আমিও সংশয়ে ছিলাম।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster