২৩ অক্টোবর, ২০২৬
বিনোদন

আমি যে শুধুই মুসলমান, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, আক্ষেপ মীরের

'এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার', মীর আফসার আলি
Mir Ali Bengali News
instagram.com/mirchimir13
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১ অক্টোবর ২০২১ ১৭:৫১

পুজো উপলক্ষে একটি ফোনের কোম্পানির হয়ে বিজ্ঞাপন করতে গিয়ে নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করার সুযোগ পেয়েছিলেন মীর আফসার আলি ওরফে মীর। তবে স্মৃতিচারণ করতে গিয়েই বিপাকে পড়লেন সঞ্চালক। দুর্গাপুজো নিয়ে মুখ খুলতেই ফের ধর্মীয় গোঁড়ামির শিকার তিনি। প্রসঙ্গত, এই ভিডিওতে মীর বলেছিলেন, ছেলেবেলায় দুর্গাপুজোয় কী করতেন তিনি? কেমন কাটত দিনগুলো? তাঁর বাবা-মা কত কষ্ট করতেন ইত্যাদি। তবে এসব বলা যেন তাঁর অপরাধ হয়ে ঠেকল। তাই শেষে তাঁকে বলতেই হল, "এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে, ধর্ম যার যার নিজের ব্যাপার। কিন্তু 'উৎসব' সবার।"

এ ঘটনা মীরের কাছে নতুন নয়। মুসলমান হওয়ায় বার বার এ ধরনের আক্রমণ মীরের সঙ্গে হতেই থাকে। তবে এবার আর চুপ থাকলেন না মীর। বরং সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়ে লম্বা পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন মীর।

গোটা ঘটনায় হতাশা প্রকাশ করে মীর লিখলেন, "অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনও পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম।"

মীর আরও লেখেন, "নিজেকে আমি বারবার খুঁজে পেয়েছি, ইনোভেট করেছি নতুন আমিকে। সেরকম একটা গল্প, একটা অনুভূতি শেয়ার করছি আপনাদের সঙ্গে যদিও ইতিমধ্যে ধর্মের নামে কিছু বিজ্ঞ মানুষ জ্ঞান ফলাতে চলে এসেছেন। এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু 'উৎসব’ সবার। যাক গে। বড় বড় মনীষীরা যেটা করে যেতে পারেননি, সেটা আমার মতো একজন অতি সামান্য ক্ষুদ্র মানুষ কি করে পারবে? এত দিন বাদেও এটা যিনি বুঝে উঠতে পারলেন না, তিনি ভবিষ্যতেও পারবেন না। তাঁর জন্য করুণা। আর বুক ভরা ভালবাসা। এই ভিডিওটি হতে পারে একটি বিজ্ঞাপনী প্রচার কিন্তু এর মাধ্যমে বলা কথাগুলো আমার ছেলেবেলার সঙ্গে যুক্ত। বহু কষ্টে বেড়ে ওঠার সময়কার এক অধ্যায়। যেদিন মির্চির অফিসে বসে এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল, ভেবেছিলাম আমার ক্ষুদ্র জীবনের এই বিশেষ পর্বটা মানুষের মন ছুঁয়ে যাবে, একটু হলেও তাঁদের বাবা-মা, তাঁদের শৈশবের দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যাবে। এখন দেখছি মস্ত বড় ভুল করেছি। যাই হোক। বড় একটা শিক্ষা হল আমার।"

মীরের অকপট স্বীকারোক্তি, "আমি খোলাখুলিভাবে স্বীকার করি, আমি ভুল করেছি। তাও আবার। আমার বিশ্বাস ছিল। বিশ্বাসটা আস্তে আস্তে সরে যাচ্ছে দেখছি।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৯ জুলাই

ভালোবাসা এবং শুভেচ্ছার জোয়ারে ভরেছে রাজকুমারের কমেন্ট বক্স

Rajkumar Rao wedding