৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

একেই বলে 'গাঁটছড়া' র জোর, ঋদ্ধিমানের কাছে ক্যামেরা বন্দী হলেন খড়ি

নিত্য অশান্তি থেকে বিরতি, 'স্ত্রী' এর মুহুর্ত বন্দী করলেন 'স্বামী'
Khori Gantchora Bengali News
instagram.com/srbrishti.19
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ২১:৩৬

না না, কোনও বাস্তব ঘটনা নয়, এ গল্প হল রূপোলী পর্দার রূপকথার! সম্প্রতি সোলাঙ্কি রায় (Solanki Roy) তাঁর 'গাঁটছড়া' (Gantchora) সিরিয়ালের (Entertainment News) শুটিং ফ্লোর থেকে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে (Social Media) শেয়ার করেছেন, এবং যার ক্যাপশনে (Bengali Serial) ধারাবাহিককে কেন্দ্র করে তাঁর রসিকতা ফুটে উঠেছে।

এই মুহুর্তে সিরিয়ালগুলির সেরার আসনে স্থান নিয়েছে 'গাঁটছড়া',  দীর্ঘ এক বছর ধরে করা জি বাংলার 'মিঠাই' এর আধিপত্য, 'গাঁটছড়া'র জোরের কাছে ক্ষুন্ন। তিন বোনকে নিয়ে আবর্তিত হওয়া চিত্রনাট্যে, বড় বোনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল যাঁর, ঘটনাচক্রে তিনিই হন মেজোবোন খড়ি, ওরফে সোলাঙ্কির স্বামী ঋদ্ধিমান অর্থাৎ গৌরব চ্যাটার্জী।

স্বভাবতই পছন্দের মানুষকে বিবাহ করতে না পারায়, খড়ির ওপর তৈরি হয়, ঋদ্ধিমানের ক্রোধ এবং বিতৃষ্ণা। এদিকে খড়ি মরিয়া, তাঁর দিদিকে যে ঋদ্ধিমানেরই মেজোভাই প্রতারণা করেছেন, তাঁর মুখোশ সকলের সামনে খুলে দেওয়ার জন্য। বিভিন্ন প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে চলে খড়ি ও ঋদ্ধির চাপানউতোর। খড়ির প্রতি ঋদ্ধির সহিষ্ণুতা বড়ই দুর্বল।

এই 'বিবাদ' কে অস্ত্র করেই, সম্প্রতি পোস্ট করা সোলাঙ্কির ছবিতে চিত্রগ্রাহক হিসেবে 'ঋদ্ধি' কে নিয়ে রসিকতা ফুটে উঠেছে। ক্যাপশনে সোলাঙ্কি লিখেছেন, 'যখন ঋদ্ধিমান ঝগড়া-বিবাদ থেকে বিরতি নেন, এবং ছবি তুলে দেন' (When Riddhiman decided to take a break from fighting and clicked!')

সোলাঙ্কি-গৌরব জুটির মধ্যে অন স্ক্রিনে যতই বাদবিবাদ চলুক না কেন, যতই অমিল থাকুক না কেন, তাদের এই অসম রসায়ন বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। প্রসঙ্গত, 'বাবা বেবি ও' ছবিটিতে সোলাঙ্কি ডেব্যু করেন, সেখানেও তাঁর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন গৌরব চ্যাটার্জী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster