১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

'' ব্রেক আপ স্টোরি '' – প্রেমের সম্পর্কের নয়া সমীকরণ!

বর্তমান প্রজন্মের ' লাভ ' এবং ' ব্রেকআপ ' এর এক ঝাঁক গল্প নিয়ে আসছে মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ওয়েব সিরিজ
Breakup story Bengali News
facebook.com/hoichoitv
surangama
সুরঙ্গমা
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২০ ১৪:৫৯

মাত্র কয়েক ঘন্টা আগেই হৈ চৈ টিভিতে রিলিজ করলো পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত ওয়েব সিরিজ ব্রেকআপ স্টোরি। মূলত এই প্রজন্মের ছেলে মেয়েদের প্রেম বিচ্ছেদ এবং আবারও নতুন সম্পর্কে জড়িয়ে পরার তাগিদই এই ছবির বিষয়বস্তু। বেশ কয়েকটি জুটির সম্পর্কের উত্থান পতনকেই পরিচালক এই গল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন।

বিজ্ঞাপন

একটা সম্পর্কে থাকাকালীন সময়ে মুহুর্তের উত্তেজনায় অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়লে তথাকথিত স্টেডি সম্পর্ক নিমেষের মধ্যে শেষ হয় যায় সঞ্জয় – প্রিয়াঙ্কার। চিরাচরিত বিশ্বাস ভঙ্গের গল্প। অন্য এক জুটির গল্পে আমরা দেখি মৃত প্রেমিকাকে হ্যালুসিনেট করে প্রেমিকের দিন গুজরান। এদিকে ঐ প্রেমিক সোমের জীবনে সাহিত্য প্রীতি বা অন্য যে কোনো কারণেই হোক না কেনো অল্প বয়সী উত্তর কলকাতার গোঁড়া সনাতন পরিবারের শিকল ছেঁড়া বিলেত ফেরত শিক্ষিকার প্রভাব। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সোম প্রেমিক হিসেবে অতীত এবং বর্তমান সম্পর্কের মাঝে তাঁর অবস্থান হারিয়ে ফেলে। আরেকটি গল্পে ফ্ল্যাটমেট খুঁজতে গিয়ে শ্রেয়া পেয়ে যায় জীবনের নতুন মানে। বাবার বদলির চাকরীর সুবাদে কোথাওই বেশিদিন স্থায়ী না হতে পারার কারণে কেউই সেভাবে বন্ধু হয়ে ওঠেনি ওর। নতুন ফ্ল্যাটমেট রোশনীর মধ্যেই সে খুঁজে পায় একজন প্রায় সমরুচি সম্পন্ন কেয়ারিং বন্ধু কাম সঙ্গীকে।

Breakup story 2 Bengali News
facebook.com/hoichoitv

মজার কথা হলো একটা সম্পর্ক শেষ করে নতুন সম্পর্ক শুরু করতে চেয়েও কোনো জুটিই সেভাবে সফল হতে পারেনা তার কারণ হয়ত পুরনো সম্পর্ক তখনও তাদের গায়ে লেগে থাকে। সব মিলিয়ে পরিচালক বেশ নিপুণতার সাথেই বর্তমান প্রজন্মের ক্রাইসিস কে ফুটিয়ে তুলেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster